নিজস্ব প্রতিনিধি, কলকাতা - গায়ক অরিজিৎ সিংকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠছে, অভয়া মামলার সময় প্রতিবাদে গান বাঁধলেও, সম্প্রতি বারুইপুর পঞ্চায়েতের সূর্যপুর গ্রামে ১২ বছরের এক নাবালিকার মর্মান্তিক ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে, কেন তার তরফে তেমন কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া দেখা গেল না ! সেই প্রশ্ন তুলেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করছেন একাংশ নেটিজেন।
অভয়া মামলার সময় অরিজিৎ একটি প্রতিবাদী গান প্রকাশ করেছিলেন, 'আর কবে' যা ব্যাপক সাড়া ফেলেছিল। অনেকেই সেই উদ্যোগের প্রশংসা করেছিলেন। কিন্তু ১২বছরের নাবালিকার মৃত্যুর পর একই ধরনের কোনও গান বা প্রকাশ্য অবস্থান তার পক্ষ থেকে সামনে না আসায়, সেই পুরনো ঘটনাকেই সামনে এনে তুলনা শুরু হয়েছে।
এই প্রসঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের পোস্ট ছড়িয়ে পড়েছে। কেউ লিখছেন, সব ঘটনার ক্ষেত্রেই সমানভাবে প্রতিবাদ হওয়া উচিত। আবার অন্য একাংশের মত, কোনও শিল্পী কোন বিষয়ে কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই শুধুমাত্র তুলনা টেনে তাকে বিচার করা ঠিক নয় বলেও অনেকে মন্তব্য করেছেন।
তবে এই বিতর্কের মধ্যে এখনও পর্যন্ত অরিজিৎ সিং এ বিষয়ে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া জানাননি। ফলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ও বিতর্ক চলছেই। তার নীরবতা নিয়েও নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, অন্যদিকে অনেকেই মনে করছেন, শিল্পীর প্রতিক্রিয়া জানানো বাধ্যতামূলক নয়।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের