নিজস্ব প্রতিনিধি, চেন্নাই – বৃহস্পতিবার দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ থলপতি বিজয়ের বাড়িতে বোমাতঙ্ক। প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। খবর পেয়েই তাঁর বাড়িতে পৌঁছেছে বম্ব স্কোয়াড। কারুরে পদপিষ্ট কাণ্ডের পর একের পর এক বিপদে পড়ছেন থলপতি।
হুমকি ইমেলে বোমা ফেলে বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাড়ি উড়িয়ে দেওয়ার কথা জানানো হয়। খবর পেয়েই তাঁর বাড়িতে পৌঁছয় বম্ব স্কোয়াড, পুলিশ। কিন্তু বাংলোজুড়ে চিরুনি তল্লাশি করার পরও কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি। তাঁর বাড়ির বাইরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক মিছিল যেন মৃত্যুপুরীতে পরিণত হয়। মৃত্যু হয় কমপক্ষে ৪১ জনের। আহত ১০০-র বেশি। আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ।
শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন লিখেছেন, “আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।“ সূত্রের খবর, রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্ট্যালিন। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি।
মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ও আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন স্ট্যালিন। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের চরম শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের