নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দ্বিতীয়বারও দর্শকদের রক্ত গরম করে দিয়েভেন রনবীর সিং। ধুরন্ধর ২ এর টিজারে প্রকাশ্যে এসেছে এমনি কিছু সংলাপ , দৃশ্য। মঙ্গলবার নতুন ছবির টিজার প্রকাশ্যে আসার পরই আইনি বিপাকে জড়িয়েছে এই ছবি। ছবিতে একটি বিতর্কিত সংলাপ ব্যবহার করা হয়েছে ঠিকই তবে অন্য কারণেই পুলিশের নজরে ধুরন্ধর : দি রিভেঞ্জ।
সূত্রের খবর , গত ৩০শে জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর’-এর দ্বিতীয়ভাগের শুটিং চলছে জোরকদমে। পাকিস্তানের লিয়ারি শহরের অনুকরণে এক সেট সাজানো হয়েছে সেখানে। অলি-গলির ফাঁকফোকড় দিয়ে যেখানে কখনও কাঠের বাড়ির ব্যালকনিতে সঞ্জয় দত্ত আবার কখনও বা ‘হামজা’ লুকে পাপারাজ্জিদের গোপন ক্যামেরায় ধরা দিয়েছেন রণবীর সিং। এরই মাঝে পরিচালক আদিত্য ধরের টিমের বিরুদ্ধে বিনা অনুমতিতে ড্রোন চালিয়ে শুটিং করার অভিযোগ তুলেছে মুম্বই পুলিশ। ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষের আদেশ অমান্য করা’য় ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারা অনুযায়ী লোকেশন ম্যানেজার রিঙ্কু রাজপাল বাল্মীকির বিরুদ্ধে এমআরএ মার্গ থানায় অভিযোগ দায়ের হয়েছে।
দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় একাধিক সরকারি দফতর ও গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। সেখানে কড়া নিরাপত্তা থাকে প্রশাসনের। তাই আকাশযান ব্যবহারের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে। নিয়মিত প্রশাসনের পর্যবেক্ষণ থাকা ওই এলাকায় বিনা অনুমতিতে ড্রোন চালিয়ে শুটিং করায় আকাশসীমা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছবির টিমের বিরুদ্ধে। পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়া দরকার ছিল বলেই জানিয়েছেন তারা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের