নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বারুইপুরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত গোটা রাজ্য। এই প্রতিবাদের ঝড় উঠেছে টলিপাড়া আর পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। সেই আবহেই ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পৌষমিতা গোস্বামী। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তির দাবি জানালেন তিনি।

সোশ্যাল মিডিয়া পোস্টে পৌষমিতা জানান, মাত্র দশ বছর বয়সে প্রথম ঋতুস্রাবের সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। চিকিৎসকের কাছে যাওয়ার অভিজ্ঞতা এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। সেই স্মৃতি মনে পড়তেই বারুইপুরের নাবালিকার অসহায় অবস্থার কথা ভেবে আরও কষ্ট পেয়েছেন অভিনেত্রী। ছোট্ট একটি শিশুর এমন নির্মম পরিণতি তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে বলেও উল্লেখ করেন পৌষমিতা।

অভিনেত্রী আরও বলেন, একটি শিশু নিজের শরীর সম্পর্কে ঠিকমতো বোঝার আগেই অনেক সময় নৃশংসতার শিকার হয়। ধর্ষণের মতো অপরাধ শুধু শরীর নয়, মনের উপরও গভীর ক্ষত তৈরি করে। এই সব অপরাধীরা সাধারণ মানুষের ভিড়েই লুকিয়ে থাকে। তাই সমাজকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষে রাজ্য সরকারের কাছে কড়া শাস্তির দাবি জানান অভিনেত্রী। ধর্ষকদের জনসমক্ষে এনে কঠোরতম শাস্তি দেওয়ার আহ্বান জানান তিনি। তার মন্তব্য, অপরাধীদের এমন শাস্তি হওয়া উচিত যা দেখে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। বারুইপুর কাণ্ডে তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের