নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার শুটিং সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা মেটাতে নন্দনে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। ভবিষ্যতে কীভাবে শুটিংয়ের কাজ স্বাভাবিক আর সুষ্ঠুভাবে চলবে, তা নিয়েই এদিন বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত সব পক্ষের মতামত নিয়ে নতুন কর্মপদ্ধতি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর দ্রুত সমস্যা সমাধানের আশাও প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এই বৈঠকে উপস্থিত হলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, হিরণ চট্টোপাধ্যায় আর পাপিয়া অধিকারী। এছাড়াও সরকারি কমিটির সদস্য, টলিপাড়ার প্রযোজক আর টেকনিশিয়ানদের বিভিন্ন গিল্ডের প্রতিনিধিরাও যোগ দেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর শুটিং পরিচালনার নিয়ম নিয়ে খানিকটা অনিশ্চয়তা তৈরি হয়। মূলত তা নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক করা হয়। এখানে সব পক্ষের মতামত শুনে পরবর্তী পদক্ষেপ ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোচনায় একটি নতুন ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটিতে টেকনিশিয়ানদের গিল্ড আর সিনেমা, টেলিভিশনের প্রযোজকদের প্রতিনিধিরা থাকবেন। তারা নিয়মিত বৈঠক করে কাজের নীতি ঠিক করবেন। সরকারি পরামর্শদাতা কমিটির সঙ্গে সমন্বয় রেখে কাজ এগিয়ে নিয়ে যাবেন। এর ফলে শুটিংয়ের কাজে অযথা জটিলতা তৈরি হবে না বলেই আশা করা হচ্ছে।

বৈঠকের পরে উপস্থিত সদস্যরা জানান, আলোচনা ইতিবাচক হয়েছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী। টেকনিশিয়ানদের পক্ষ থেকেও জানানো হয়েছে, ফেডারেশন আগের মতোই থাকবে। তবে কিছু নিয়মে পরিবর্তন আসতে পারে। সব টেকনিশিয়ানের কাজের সুযোগ নিশ্চিত করা হয়েছে।এক্ষেত্রে প্রযোজকদের সুবিধাজনক পরিবেশ তৈরি করাই এখন প্রধান লক্ষ্য। আগামী সপ্তাহের মধ্যেই নতুন ওয়ার্কিং কমিটির কাঠামো আরও স্পষ্ট হতে পারে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের