নিজস্ব প্রতিনিধি , কলকাতা - টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় বড়সড় পরিবর্তনের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জ। বৃহস্পতিবার টেকনিশিয়ান্স স্টুডিও ও সংলগ্ন এলাকায় দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ইট, ডিম ছোড়াছুড়ির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় রিজেন্ট পার্ক থানার পুলিশ।
বুধবার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী পুরনো ফেডারেশন ভেঙে নতুন ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশান পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ গঠনের ঘোষণা করেন। ২৬টি গিল্ড কমিয়ে ৪টি বিভাগে আনার পাশাপাশি টেকনিশিয়ানদের স্ক্রিনিংয়ের কথাও জানান তিনি। একইসঙ্গে পুরনো নেতৃত্বের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দেন। এই ঘোষণার পর থেকেই টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়।

বৃহস্পতিবার সকালে টেকনিশিয়ান্স স্টুডিওতে একটি বৈঠক ডাকা হয়েছিল। অভিযোগ, বৈঠক শুরুর আগেই কয়েকজন সেখানে উত্তেজনা তৈরির চেষ্টা করেন। পরে স্টুডিও সংলগ্ন মাঠে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এক পক্ষ বিদায়ী নেতৃত্বের বিরুদ্ধে পদ আঁকড়ে থাকার অভিযোগ তোলে, অন্য পক্ষ পাল্টা রাজনৈতিক স্লোগান দিতে থাকে।
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে হাতাহাতি এবং সংঘর্ষে পরিণত হয়। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট, পাটকেল ও ডিম ছুড়তে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর টেকনিশিয়ানদের একাংশ পুরনো নেতৃত্বের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন এবং টলিপাড়ার অচলাবস্থা কাটাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের