নিজস্ব প্রতিনিধি , মুম্বই - রাকেশ রোশন। ঋত্বিক রোশন। সম্পর্ক অজানা নয়। বলিউডে তাদের চেনেনা এমন মানুষ খুব কমই আছে। বাবার হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ঋত্বিক। আজ রাকেশের ৭৬ তম জন্মদিন। বাবার বিশেষ দিনে শৈশবের একটি অদেখা ছবি পোস্ট করেন বলি অভিনেতা। পাশাপাশি শুভেচ্ছাও জানান ঋত্বিক।
শনিবার ইনস্টাগ্রামে হৃতিক কৃতজ্ঞতা প্রকাশ করে একটি বার্তা লেখেন। তিনি রাকেশ রোশনকে সেরা শিক্ষক হিসেবে ধন্যবাদ জানান। ক্যাপশনে লিখেছেন, "শুভ জন্মদিন বাবা। আমার ভেতরে এই স্থিতিস্থাপকতা তৈরি করার জন্য ধন্যবাদ। যখন জীবন কঠিন হয়ে পড়ে, তখন মনে হয় যেন নিজের ঘর। আমার ভেতরের সৈনিককে কিছুই বিভ্রান্ত করে না। বছরের পর বছর ধরে, আমিও বিপরীতটা দেখতে শিখেছি। আমি জানি তুমিও দেখেছো।"

ঋত্বিক আরও লিখেছেন, "কঠিন পথ অতিক্রম না করলে আমি কখনোই এই সাম্যের জায়গায় পৌঁছাতে পারতাম না। আমাকে সৈনিক হিসেবে তৈরি করার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমার ছেলে হিসেবে গর্বিত। আমি তোমাকে ভালোবাসি।" সঙ্গে লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ঋত্বিক।
উল্লেখ্য , রাকেশ ঋত্বিক বেশ কয়েকটি ছবিতে একসাথে কাজ করেছেন। কাহো না প্যার হ্যায়, কোই মিল গয়া, ক্রিশ সহ ক্রিশ ৩-তে দেখা গেছে বাবা ছেলের যুগলবন্দী। এই বছরের শুরুতে রাকেশ ঘোষণা করেন ক্রিশ ৪ পরিচালনা করবেন। যশ রাজ ফিল্মস রাকেশের সঙ্গে যৌথভাবে ক্রিশ ৪ এর প্রযোজনায় যোগ দিয়েছে। প্রকল্পটির শুটিং আগামী বছরের শুরুতে শুরু হবে। বিস্তারিত পরে ঘোষণা করা হবে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের