নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বর্তমানে ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র সহ তার হবু বৌমা বেটিনা অ্যান্ডারসন। ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের রামা রাজু মন্তেনার কন্যা নেত্রা মন্তানার বিয়ের আমন্ত্রণ রক্ষার্থেই এসেছেন তারা। সেখানে নিমন্ত্রিত ছিলেন বলি অভিনেতা রণবীর সিংও। সেই হাই প্রোফাইল বিয়েতে ট্রাম্পের ছেলের সামনে তার হবু বউকে নিয়ে উত্তাল নাচ করলেন রনবীর সিং। যা দেখে রীতিমত তোলপাড় সোশ্যাল মিডিয়া।
মঞ্চে উঠে আগেই জুনিয়র ট্রাম্প সহ তার হবু বউয়ের সঙ্গে আলাপ পরিচয় পর্ব সেরে নেন রনবীর। যেকোনো অনুষ্ঠানেই মজা করার সুযোগ হাতছাড়া করেননা রনবীর। এখানেও ঠিক তেমনই কীর্তি ঘটালেন। নিজের ছবি 'রকি আর রানি কি প্রেম কাহিনি'র গান ওহাট ঝুমকাতে ট্রাম্পের হবু বৌমাকে উন্মাদের মত নাচালেন রনবীর।
রনবীরের সঙ্গে কিছুটা নাচের পর মুগ্ধ হয়ে বলি অভিনেতার দিকে তাকিয়ে থাকলেন বেটিনা। রণবীরের নাচ দেখে হাততালি দিয়ে তাকে উৎসাহিত করতে যদিও ভোলেননি জুনিয়র ট্রাম্প। গোটা স্টেজ কাঁপিয়ে সকলের নজর কেড়েছেন দীপিকার স্বামী। তখন সকলের নজর ছিল শুধুই তার দিকে। ভিডিওটি ক্যামেরাবন্দি হতেই মূহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মিশ্র প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য , খুব শীঘ্রই বেটিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন জুনিয়র ট্রাম্প।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের