নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূল দলের ভাঙন ও রাজনৈতিক সমীকরণের বদল ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। বিভিন্ন শাখা সংগঠন ও কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। দলের একাধিকের বিদ্রোহ ও বিধায়কদের সই সংক্রান্ত বিতর্ক ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই আবহেই তৃণমূলের ভাঙন নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করে আলোচনায় উঠে এলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
বিরোধী দলনেতা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া মতবিরোধের জেরে একাধিক নেতা প্রকাশ্যে দলের অবস্থানের বিরুদ্ধে মুখ খুলেছেন। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনাই দলের অভ্যন্তরীণ টানাপোড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে। সম্প্রতি দলীয় সমীকরণের পরিবর্তন নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ঋত্বিক চক্রবর্তী লেখেন, “গ্যাং-টা টুকরো টুকরো হয়ে গেলে কী নাম হবে? টুকরে টুকরে গ্যাং?” অভিনেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে কৌতুকের মোড়কে মত প্রকাশের জন্য পরিচিত ঋত্বিকের এই পোস্ট ঘিরে সমর্থন ও সমালোচনা দেখা যায়। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে।
অন্যদিকে, টলিউডের একাধিকের রাজনৈতিক অবস্থান বদল নিয়েও কটাক্ষ করেছেন শিল্পী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অরিত্র দত্ত বণিক। তিনি দাবি করেন, একসময় যাঁরা তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের অনেককেই এখন ভিন্ন রাজনৈতিক শিবিরের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। এই প্রসঙ্গে ‘অলিম্পিক স্ট্যান্ডার্ড ডিগবাজি’ মন্তব্য করে তিনি নতুন বিতর্কের সূত্রপাত করেন। ঋত্বিক ও অরিত্রর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহল ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের