নিজস্ব প্রতিনিধি , মুম্বই - পান মশলা , গুটখা , তামাকজাত দ্রব্যের প্রচার করে প্রায়ই আইনি বিপাকে পড়েছেন বহু অভিনেতারা। পান মশলার বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত সালমান খান। এবার আর ওপর বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যেই পান মশলা , গুটখা এসবের জনপ্রিয়তা চোখে পড়েছে। এই বিষয়েই সালমানের বিরুদ্ধে রাজস্থানের কোটার ক্রেতাসুরক্ষা আদালতে মামলা দায়ের করেছেন রাজনীতিবিদ ইন্দর মোহন সিং হানি।
বিজ্ঞাপনী প্রচারের বিরোধিতা করে সিং হানি বলেছেন, "সলমন একজন জনপ্রতিনিধি। তাঁকে দেখে তাঁর দর্শক-অনুরাগী সহ তরুণ প্রজন্মও প্রভাবিত হয়। তাই শিল্পী হিসেবে সমাজের প্রতি তাঁর একটা দায়বদ্ধতা আছে। সেক্ষেত্রে কী করে সলমন এমন প্রচার করতে পারেন? এই বিজ্ঞাপনে বলা হয়েছে এটি নাকি কেশর ভরপুর পানমশলা। কিন্তু প্রশ্ন, যে কেশরের দাম প্রতি কেজিতে চার লাখ টাকা, সেই কেশর কী করে পাঁচ টাকার প্যাকেটবন্দি পানমশলায় পাওয়া যাবে? এভাবে তিনি পুরোপুরি বিভ্রান্তি ছড়াচ্ছেন। এটি এমন একটি জিনিস যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই শুধু নয়, এর ফলে প্রাণহানিও হতে পারে।"
আগামী ২৭শে নভেম্বর এই মামলার শুনানি। সালমানের কাছে রাজস্থানের কোটার ক্রেতাসুরক্ষা আদালতের তরফে নোটিস পাঠানো হয়েছে। উল্লেখ্য , বিতর্ক কখনোই সালমানের পিছু ছাড়েনি। কোনো না কোনো বিষয়ে সর্বদা শিরোনামে থেকেছেন ভাইজান। এবার ফের আইনি জটের সম্মুখীন ভাইজান।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের