নিজস্ব প্রতিনিধি , দুবাই - জন্মদিনের আনন্দ মুহূর্তের মধ্যেই বদলে গেল দুশ্চিন্তায়। এই দিনটি ঘিরে বিশেষ পরিকল্পনা করেছেন অভিনেত্রী জেসমিন ভাসিন। তবে গুরুতর সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয় অভিনেত্রীকে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

প্রিয় মানুষ আলি গোনির সঙ্গে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালের শয্যায় থাকা জেসমিনের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন আলি গোনি। আবেগপ্রবণ বার্তায় তিনি জানান, এই সফরকে ঘিরে অনেক স্বপ্ন ছিল। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গিয়ে এখন সবচেয়ে বড় প্রার্থনা জেসমিনের দ্রুত সুস্থ হয়ে ওঠা।
আলি আরও জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় জেসমিনকে। গত কয়েক দিন তাঁদের জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল। বহু শুভাকাঙ্ক্ষী ফোন, বার্তা পাঠালেও সবার উত্তর দেওয়া সম্ভব হয়নি। এই সময় জেসমিনের পাশে থাকাই তাঁর একমাত্র কাজ।

প্রসঙ্গত, ২০১৮ সালে একটি রিয়্যালিটি শোর শুটিংয়ে প্রথম পরিচয় হয় জেসমিন ভাসিন, আলি গোনির। পরে বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন এই জনপ্রিয় জুটি। জ্যাসমিনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের