68e3caac978c6_IMG-20251006-WA0094
অক্টোবর ০৬, ২০২৫ বিকাল ০৭:২৭ IST

ভাজাভুজি খেতে হলে সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন আলুর টিক্কি

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বাস্থ্যের দিকে খেয়াল না রেখে পেটপুজোয় মেতে থাকেন বাঙালিরা। আর ছুটির দিন মানেই সন্ধ্যেবেলায়টা কিছু মুখরোচক খেতে ইচ্ছে করে। সব ভাজাভুজি আইটেমই মোটামুটি চেখে দেখা হয়ে গেছে সকলের। এবার বানিয়ে ফেলুন রাঙা আলুর টিক্কি।তবে এই পদটি স্বাস্থ্যকর বলাই যায়। কারণ এটি ডুবো তেলে নয় , হালকা করে ঘি বা অল্প তেলেও ভাঁজতে পারেন।

উপকরণ -

৪টি মাঝারি মাপের রাঙালু
১ চা চামচ আদ-লঙ্কা বাটা
২-৩ টেবিল চামচ অ্যারারুট
১ চা চামচ চাট মশলা
আধ চা চামচ আমচুর
১ চা চামচ লেবুর রস
১ চা চামচ জিরে ভেজে গুঁড়িয়ে নেওয়া
আধ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো
১/৪ চা চামচ গরমমশলা
স্বাদমতো নুন
ভাজার জন্য ঘি বা তেল

রন্ধন প্রণালী -

রাঙা আলু ভাল ভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিন। জালে রেখে সেঁকে নিয়েও সেদ্ধ করতে পারেন অথবা ভাপিয়ে সেদ্ধ করতে পারেন। সেদ্ধ হওয়া রাঙালুর খোসা ছাড়িয়ে ভাল ভাবে চটকে মেখে নিন। তেল ছাড়া বাকি সমস্ত মশলা সহ অ্যারারুট দিয়ে মাঝবেন। হাতে অল্প তেল নিয়ে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বল কেটে তাদের কাটলেট বা টিক্কির আকার দিন। এবার তাওয়ায় বা চাটুতে অল্প তেল বা ঘি দিয়ে এপিঠ, ওপিঠ করে ভেজে তুলুন। দু’ দিকেই বাদামি রং হলে বুঝতে হবে ভাল ভাবে ভাজা হয়েছে। এরপর উপর থেকে ধনেপাতা, লঙ্কা আর রসুনের চাটনি দিয়ে পরিবেশন করুন।

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা