নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অভিনয়টা বেশ মন দিয়েই করেন। যখন যেমন কাজ পান নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে মহারাষ্ট্রের জনপ্রিয় তামাশা শিল্পী বীথাবাঈ ভাউ মাং নারায়ণগাঁওকারের বায়োপিকের শুটিংয়ে ব্যস্ত শ্রদ্ধা কাপুর। ছবির চরিত্রটি রপ্ত করতে কঠোর পরিশ্রম করছেন অভিনেত্রী। এই ছবির শুটিংয়ের মাঝেই গুরুতর চোট পেয়ে পায়ের আঙুল ভাঙলেন শ্রদ্ধা। খবর ছড়াতেই উদ্বিগ্ন অনুরাগীরা।
সূত্রের খবর , ছবির পরিচালক লক্ষণ উতরেকর। গত সপ্তাহেই ছবির শুটিং শুরু করেছেন তিনি। তামাশা শিল্পী বীথাবাঈয়ের ভঙ্গিতে নাচতে গিয়ে গুরুতর চোট পেলেন শ্রদ্ধা। অভিনেত্রী নারায়ণগাঁওকারের বিখ্যাত লোকনৃত্য ‘লাবণী’ স্টাইলে নাচ করছিলেন। তখনই শারীরিক ভারসাম্য হারিয়ে পরে গিয়ে বাম পায়ের বুড়ো আঙ্গুল ভেঙে যায়।
পুরো ঘটনার নেপথ্যে রয়েছে বড়সড় কারণ। নাচটি একেবারেই সহজ নয়। ভীষণই দ্রুত গতিতে নাচতে হয়। অজয় অতুলের সুরে নাচটি অনুশীলন করছিলেন। পরনে ছিল ভারী শাড়ি , গা ভর্তি গয়না সহ একটি কোমরবন্ধ। সেইসব নিয়েই ঢোলের তালে নাচতে গিয়েই ভারসাম্য হারিয়ে ফেলেন। ছিপছিপে চেহারা থেকে এই ছবিতে অভিনয়ের জন্য ১৫ কেজি ওজন বাড়িয়েছেন শ্রদ্ধা। সবমিলিয়েই খুব সহজে বিষয়টি রপ্ত করতে গিয়ে চোট পান অভিনেত্রী। খবর ছড়িয়ে পড়তেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের