নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বিতর্কিত ভিডিও নিয়ে ক্ষমা চাইলেন ললিত মোদি। ঋণখেলাপি পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চরম বিতর্কের মুখে পড়েন ললিত। যা সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করার মত। এরপরই কেন্দ্র থেকে কড়া বার্তা পেয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাপ্রার্থী ললিত।
সম্প্রতি বিজয় মালিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে একটি মন্তব্য করেন ললিত মোদি। কেন্দ্রের বার্তার পর সেই বিতর্কিত ভিডিওটি সমাজমাধ্যম থেকে সরিয়েও নিয়েছেন সুর নরম করলেন ললিত। সোশ্যাল মিডিয়ায় ললিত লিখেছেন , "ভারত সরকারের যদি খারাপ লেগে থাকে, তা হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।" ললিতের বিতর্কিত ভিডিওর পর এই ক্ষমা চাওয়ার পোস্টও সোশ্যাল মিডিয়ায় ভীষণই ভাইরাল।
সম্প্রতি লন্ডনে একটি বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন ললিত। যেখানে উপস্থিত ছিলেন পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়া। তাকে সঙ্গে নিয়েই ললিত বলেন, "চলো সোশ্যাল মিডিয়ায় ফের শোরগোল ফেলে দিই। শুভ জন্মদিন বন্ধু বিজয়। তোমাকে ভালোবাসি। পলাতক ব্যবসায়ীর সঙ্গে আরও এক পলাতক। আমরাই ভারতের সবচেয়ে বড় পলাতক।"
এরপরই মোদি সরকার প্রশ্নের মুখে পড়ে। প্রশ্ন ওঠে , কেন তাদের দেশের ফিরিয়ে আনতে এখনও অসফল সরকার? এরপরই শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়ার কথা বলেন। এরপরই সুর নরম করে ললিত বলেন , "ভারত সরকারকে আমি সম্মান করি। আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি এ ভাবে বলতেই চাইনি। আবার ক্ষমা চাইছি।"
উল্লেখ্য , রণধীর জায়সওয়াল বলেন, "আমরা পলাতকদের ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। সংশ্লিষ্ট দেশগুলোর সাথে যোগাযোগ রাখা হচ্ছে। প্রক্রিয়াটি চালু রয়েছে। আসলে এই মামলাগুলির অনেকগুলিতেই একাধিক স্তরের আইনি প্রক্রিয়া জড়িত থাকে।"
সরকারি জমি দখলের অভিযোগে প্রশাসনের পদক্ষেপ। সীতাপুরে সমাজবাদী পার্টির অফিস ভাঙাকে ঘিরে রাজনৈতিক চর্চা তুঙ্গে
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়
ভারতের জন্য খুলছে ইউরোপের দরজা! বড় ঘোষণা কেন্দ্রের
দিল্লিতে শিশুপাচার চক্রের পর্দাফাঁস! উদ্ধার ৫ সদ্যোজাত, গ্রেফতার চিকিৎসক-সহ ১৩ জন
দুপুর ২টার কিছু পরে তিনি নিজের বাসভবনের উদ্দেশ্যে রওনা দেন
ধর্ষণের পর জোর করে গর্ভপাত! ওপার বাউন্ডারির বিহারে ‘ধর্ষক’কে বিয়ের দাবিতে চাঞ্চল্য
টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে কড়া অবস্থান! আজ থেকেই কার্যকর রেলের নতুন নির্দেশিকা
শিন্ডে শিবিরে যোগ দেওয়ার জল্পনা! লোকসভার ৯ সাংসদের মধ্যে ৬ জনের অবস্থান ঘিরে বাড়ছে চাপ
শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে থালা-চামচ হাতে বিক্ষোভ! দিল্লিতে কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল