নিজস্ব প্রতিনিধি , মুম্বই - শুটিংয়ের মাঝে একাধিকবার ভয়াবহ যৌন হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী ডেইজি শাহ। এই ঘটনার আগে একবার জয়পুরে একটি ছবির শুটিং-এর সময়ে যৌন হেনস্থার শিকার হন। সম্প্রতি এই দুটি দুঃস্বপ্নের অভিজ্ঞতা তুলে ধরলেন অভিনেত্রী। ভিড়ের মাঝেই তাকে অশ্লীল ভাবে স্পর্শ করে একটি হাত। মাথা ঠিক রাখতে না পেরে ভিড়ের মাঝেই হাত চালাতে শুরু করেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঘটনাটি বিস্তারিত জানালেন সালমান খানের সহ অভিনেত্রী।
জয়পুরের ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন , "জয়পুরের হাভেলিতে একটি গানের শুটিং করছিলাম। খুব বিখ্যাত জায়গা।প্রচুর পর্যটকেরা আসেন। জায়গাটিতে প্রবেশ ও প্রস্থানের মাত্র দু’টি দরজা ছিল। প্রায় ৫০০ মানুষ ছিলেন সেখানে। তার মধ্যে ২০০ জনই নৃত্যশিল্পী। শুটিং শেষ হওয়ামাত্রই সকলে হুড়োহুড়ি করে বেরোতে থাকেন। তখনই কেউ এসে আমার নিতম্বে খুব খারাপ ভাবে স্পর্শ করে। আমি চমকে উঠি। বুঝতেই পারিনি কে করল। সেই সময় মাথা ঠিক রাখতে না পেরে ভিড়ের মধ্যেই হাত চালাই।"
ডেইজি শাহ মুম্বইয়ের ঘটনা নিয়ে বলছেন , "ডোম্বিবলীর রাস্তা দিয়ে একদিন হাঁটছিলাম। এক ব্যক্তি আমার পিছন পিছন হাঁটছিলেন। অনেকক্ষণ থেকেই লক্ষ্য করি।রাস্তায় লোকজনও ছিল। কিন্তু হঠাৎ খুব খারাপ ভাবে স্পর্শ করতে শুরু করেন তিনি। আমি পিছন ফিরে লোকটাকে ধরব বলেও প্রস্তুত ছিলাম। কিন্তু পিছন ফিরে দেখি একাধিক ব্যক্তি। তাদের মধ্যে কে আমাকে স্পর্শ করেছিল বুঝতে পারিনি। ভিড়ের মাঝে ওই নোংরা লোকটি হারিয়ে যায়।"
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের