নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভূষণ কুমারের সঙ্গে প্রেমের গুঞ্জনকে সম্পূর্ণ গুজব বলে কড়া প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী নোরা ফতেহি। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও এতদিন মুখ খোলেননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়টিকে পুরো ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। এই ধরণের খবর কেবল তাঁর ইমেজ নষ্ট করার জন্যই ছড়ানো হচ্ছে। এই ধরণের ভিত্তিহীন খবরে কান না দেওয়ার জন্য তাঁর ভক্তদের অনুরোধ করেছেন। পুরো বিষয়টি নিয়ে নোরার স্পষ্ট অবস্থান বিনোদন জগতে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

নোরা তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে, ইন্ডাস্ট্রিতে সফল কোনো নারী কঠোর পরিশ্রম করলে নিজের জায়গা ধরণের নোংরা গুজবের শিকার হতে হয়। ভূষণ কুমারের সঙ্গে তাঁর পেশাদার সম্পর্কের বাইরে অন্য কোনো সম্পর্ক নেই বলে তিনি জোরালো দাবি করেছেন। তিনি বলেন,
তাদের একসঙ্গে দেখায় কারণ তারা টি-সিরিজের বিভিন্ন প্রজেক্টে একসঙ্গে কাজ করেন। এই ধরণের গুজব ছড়ানোকে তিনি সস্তা প্রচার বলেছেন। তিনি আরও জানান যে এগুলি তাঁর ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে না। তিনি এখন তাঁর কাজের দিকেই মনোযোগ দিতে চান, এই সব ফালতু বিষয় নিয়ে সময় নষ্ট করতে রাজি নন।

নোরার সরল জবাবের পর তাঁর ভক্তরা তাঁকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। অনেক দিন ধরে চলা এই গুজব এখন নোরার স্পষ্ট মন্তব্যের মাধ্যমে শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিনোদন জগতের অনেকে মনে করছেন, নোরার এই কড়া প্রতিক্রিয়া সেই সব মানুষের মুখ বন্ধ করে দেবে যারা অকারণে শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করেন। ভূষণ কুমার বা টি-সিরিজ এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। নোরা আবারও প্রমাণ করে দিয়েছেন যে, যে কোনো ব্যক্তিগত আক্রমণ তিনি সাহসের সাথে মোকাবিলা করতে পারেন। সামনের দিনগুলোতে তিনি আরও বড় প্রজেক্টে কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের