নিজস্ব প্রতিনিধি , কলকাতা - জন্মদিনের সকালে বিশেষ মানুষকে শুভেচ্ছা জানিয়ে আবারও আলোচনার কেন্দ্রে অভিনেতা সাংসদ দেব। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন একটি বিশেষ পোস্ট। যেখানে উঠে এল আসন্ন চলচ্চিত্র 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা' র নতুন পোস্টার। শুভেচ্ছার সঙ্গে চলচ্চিত্রের এই নতুন ঝলক প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা।

রুক্মিণী মৈত্রর জন্মদিন উপলক্ষে দেব তার চলচ্চিত্রের নতুন পোস্টার প্রকাশ করেন। সেখানে মঞ্জু চরিত্রে একেবারে সাধারণ সাজে দেখা গেছে অভিনেত্রীকে। সালোয়ার-কামিজ, হালকা মেকআপ আর স্বাভাবিক হাসিতে ফুটে উঠেছে চরিত্রের সরলতা। পোস্টের ক্যাপশনে দেব লেখেন, "শুভ জন্মদিন রুক্মিণী। ঈশ্বর তোমাকে অনেক সুখ, শান্তি আর সুস্থতায় ভরিয়ে রাখুন। যেমন আছো, তেমনই থেকো।" এই বার্তা মুহূর্তেই অনুরাগীদের নজর কেড়েছে।

উত্তরবঙ্গের সমাজসেবী করিমূল হকের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'। এই চলচ্চিত্রে করিমূলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। এর আগে নারী দিবসে চলচ্চিত্র থেকে অভিনেত্রীর প্রথম লুক প্রকাশ করা হয়েছিল। এবার জন্মদিনে নতুন পোস্টার সামনে আসায় তা নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।

দেব-রুক্মিণী জুটিকে এর আগে 'চ্যাম্প', 'কিশমিশ', 'পাসওয়ার্ড' ও 'কিডন্যাপ' সহ একাধিক চলচ্চিত্রতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চললেও কাজের ক্ষেত্রে একে অপরের পাশে থেকেছেন দুজনেই। সেই জনপ্রিয় জুটিকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখতে এখন অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের