নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রবিবার যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে পৌঁছেছিলেন অভিনেত্রী শবানা আজ়মী। সেখানে তিনি অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের আলিঙ্গন করেন এবং সাহস জোগান। আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়ার জন্য কেন্দ্রের কাছেও আবেদন জানান তিনি। তবে সেই সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন ৭৫ বছরের এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যায়, শবানা আজ়মী অর্ধচেতন অবস্থায় রয়েছেন। ঘেমে যাওয়ায় তাকে কয়েকজন পড়ুয়া ধরে নিরাপদ জায়গায় নিয়ে যান। অন্য একটি ভিডিয়োয় দেখা যায়, নিরাপত্তারক্ষীদের দরজা খুলতে বলা হচ্ছে, যাতে তাকে দ্রুত পাখার তলায় বসিয়ে প্রাথমিকভাবে সুস্থ করে তোলা যায়।
পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে শবানা জানান, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মহাত্মা গান্ধীর আদর্শ মেনেই চলছে। তিনি স্পষ্ট বলেন, হিংসা বা অশান্তি সৃষ্টি করা আন্দোলনকারীদের উদ্দেশ্য নয়। বলিউডের আরও শিল্পীরা কেন এগিয়ে আসছেন না—এই প্রশ্নের জবাবে তিনি পাল্টা বলেন, একই প্রশ্ন শিল্পপতি বা ব্যবসায়ীদেরও করা উচিত।

অসুস্থ হলেও আন্দোলন ছেড়ে যাননি শবানা আজ়মী। সোমবার সন্ধ্যায় যন্তর মন্তর থেকেই একাধিক ভিডিয়ো প্রকাশ করে তিনি জানান, আন্দোলনের পাশে তিনি রয়েছেন। নিজের বাবা কইফি আজ়মীর কবিতা আবৃত্তির মাধ্যমেও প্রতিবাদ জানান অভিনেত্রী। পাশাপাশি তিনি জানান, তার স্বামী জাভেদ আখতারও এই আন্দোলনকে সমর্থন করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও পাঠিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের