নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - আবারও শোকের ছায়া নামল খড়গপুরে। মাত্র ১০ দিনের ব্যবধানে দ্বিতীয়বার এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে ক্যাম্পাসের পরিবেশ।
মঙ্গলবার আইআইটি খড়গপুরে মদনমোহন মালব্য হল’ থেকে উদ্ধার হয় ২২ বছর বয়সী ছাত্র সোহম হালদারের দেহ। উত্তর ২৪ পরগণার বারাসাতের শালবাগান এলাকার বাসিন্দা এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে এমটেকের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে তার ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় সহপাঠী ও হোস্টেল কর্তৃপক্ষের।
খবর দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। দরজা ভেঙে ঢুকতেই দেখা যায়, ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই ছাত্র। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয় এবং পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ। ইতিমধ্যেই, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপশি, ছাত্রের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের