নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রেলওয়ের জমি দখলমুক্ত করতে নুঙ্গি রেলস্টেশন চত্বরে বড়সড় উচ্ছেদ অভিযান চালাল প্রশাসন। আগাম নোটিসের পরও দোকান না সরানোয় বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল প্ল্যাটফর্ম সংলগ্ন শতাধিক অবৈধ দোকান। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , শনিবার রাতে বজবজ শিয়ালদহ শাখার নুঙ্গি রেলস্টেশনের প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালায় রেল কর্তৃপক্ষ। রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকান সরাতে বুলডোজার নিয়ে নামে প্রশাসন। প্রায় ১০ থেকে ১৫ দিন আগে মাইকিং করে দোকানদারদের রেলওয়ের জমি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যেও দোকান না সরানোয় মহেশতলা থানার পুলিশ সহ রেল পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন প্রায় ১০০ থেকে ১৫০টি অবৈধ দোকান ভেঙে ফেলা হয়।
প্রশাসনের দাবি, রেলওয়ের জমি দখলমুক্ত করে যাত্রীদের নিরাপদ চলাচল সহ স্টেশন চত্বরকে সুশৃঙ্খল রাখতেই এই অভিযান। তবে উচ্ছেদে জীবিকা হারানো দোকানদাররা নিজেদের ভবিষ্যত নিয়ে চিন্তায়। একদিকে প্রশাসনের কড়া পদক্ষেপ, অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনিশ্চয়তা , দুই টানাপোড়েনেই এখন সরগরম নুঙ্গি স্টেশন এলাকা।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের