নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাস্তার মাঝেই ধারালো অস্ত্রের কোপে খুন ১ ব্যক্তি। খুনের অভিযোগ নিজেরই চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের বেলিয়াডাঙা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে , ভাঙড়ের মাধবপুর থানার বেলিয়াডাঙা এলাকার বাসিন্দা ৩৪ বছর বয়সী নিহতের নাম আতাবউদ্দিন মোল্লা। তার চাচাতো ভাই গোলাম সরোয়ার ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কোপায়। আতাবউদ্দিন রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেখানেই তার রাস্তা আটকায় অভিযুক্ত। এরপর ধারালো অস্ত্র দিয়ে একাধিক কোপ মারলে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা সহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সেবামুদ্দিন মোল্লার অভিযোগ, বহু বছর আগে অভিযুক্ত গোলাম সরোয়ার তার দাদার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে আতাবউদ্দিন প্রতিবাদ করেছিলেন। সেই পুরনো আক্রোশ থেকেই এই খুন হয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। এদিকে ঘটনাস্থলের খবর পেয়ে হাসপাতালে যান ক্যানিং পূর্ব বিধানসভার আইএসএফের অবজারভার শাহাবুদ্দিন গাজী।
ঘটনা প্রসঙ্গে আইএসএফ নেতা শাহাবুদ্দিন গাজীর বক্তব্য,'মৃত আতাবউদ্দিন অত্যন্ত নিরীহ ছিলেন। তিনি আইএসএফ সমর্থক ছিলেন। আমার ধারণা, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা বিজেপির দায়িত্বশীল পদের সঙ্গে যুক্ত। আমাদের গ্রামের প্রায় ৯০% -র বেশি মানুষ আইএসএফ সমর্থক। রাজনৈতিক মাটি পাওয়ার বা কোনো দূরভিসন্ধি বাস্তবায়নের উদ্দেশ্যে যদি এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে থাকা হয়, তবে তা অত্যন্ত ধিক্কারজনক। এই ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানাই'।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের