নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বেঙ্গল STF এর জঙ্গি দমন অভিযানে মিলল আরও এক বড় সাফল্য। ধৃত হামিম মণ্ডল ও অর্পিতা সরকারকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে এবার হাওড়া থেকে গ্রেফতার করা হল আদিত্য সিং ওরফে রাজকে। তদন্তকারীদের দাবি, হামিমের সহযোগী হিসেবে সে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ ও পাচারের কাজে যুক্ত ছিল। আদিত্য সিংয়ের গ্রেফতারির মাধ্যমে জঙ্গি নেটওয়ার্কের তদন্তে নতুন দিক খুলেছে বলে মনে করছে STF।
হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা আদিত্য সিংয়ের সঙ্গে হামিম মণ্ডলের পরিচয় হয়েছিল একটি অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে। ধীরে ধীরে সেই পরিচয় ঘনিষ্ঠতায় পরিণত হয়। তদন্তকারীদের দাবি, এরপর হামিম আদিত্যকে চরমপন্থী মতাদর্শে প্রভাবিত করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহের দায়িত্ব দেয়। অভিযোগ, পুর প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তার ছেলের গতিবিধি, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আদিত্য সংগ্রহ করে হামিমের কাছে পৌঁছে দিত। হামিম ও অর্পিতাকে জেরা করেই আদিত্যর নাম সামনে আসে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাবে STF।
তদন্তকারীদের দাবি, হামিম, অর্পিতা এবং আদিত্যকে ঘিরে একটি বিস্তৃত নেটওয়ার্কের সন্ধান পাওয়া গেছে। পাকিস্তান-যোগ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে সম্ভাব্য যোগাযোগ, স্বাধীনতা দিবসকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্যবস্তু করার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তবে এসব অভিযোগের পূর্ণ সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের