নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - ভোটের আগে শাসক - বিরোধী রাজনৈতিক উত্তাল চরমে। প্রচারের ময়দান থেকে বিজেপিকে একের পর এক ইস্যুতে তীব্র আক্রমণ শানালেন অভিষেক। বালুরঘাটের সভা থেকে বিজেপিকে ‘বাংলা বিরোধী’ এবং ‘দিল্লির ক্রীতদাস’ বলে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
বালুরঘাট টাউন ক্লাব মাঠের সভা থেকে এদিন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এলাকার উন্নয়ন নিয়ে সরাসরি আক্রমণ করেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। অভিষেকের অভিযোগ, ' কেন্দ্রীয় মন্ত্রী থাকা সত্ত্বেও তিনি এখানে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করতে পারেননি। জাতীয় সড়কের পরিধি বাড়ানো বা সম্প্রসারণের যে দীর্ঘদিনের দাবি ছিল, তা পূরণ করা হয়নি। অবাক করার বিষয় হলো, সংসদে বালুরঘাটের মানুষের স্বার্থে সুকান্ত মজুমদার একদিন একটা প্রশ্ন পর্যন্ত করেননি।'
বিজেপির শীর্ষ নেতৃত্বদের নিশানা করে অভিষেক বলেন, 'এই জন্যেই আমরা এদের বাংলা বিরোধী বলি, দিল্লির ক্রীতদাস বলি।' এদিনের সভা থেকে প্রকাশ্যে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, ' আমাদের সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড আমরা আনব, সুকান্ত মজুমদার কেন্দ্রের রিপোর্ট কার্ড আনুন। ১০ গোল দিয়ে মাঠের বাইরে পাঠাব। গত পাঁচ বছরে বিজেপির সাংসদ কিংবা বিধায়করা এলাকার উন্নয়নের জন্য অতিরিক্ত ১০ পয়সার অনুদানও কেন্দ্র থেকে আনতে পারেননি।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের