69174a351ddbb_IMG-20251114-WA0204
নভেম্বর ১৪, ২০২৫ রাত ০৮:৫৭ IST

১০ মিনিটে পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন হালুয়া

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাঙালিদের ফ্রিজে কমবেশি পাউরুটি থেকেই যায়। সকালের টিফিনে আনা হলে অনেকসময়ই থেকে যায় ফ্রিজে। সেই বাসি পাউরুটি দিয়েই বানিয়ে ফেলতে পারেন মিষ্টি হালুয়া। আড্ডার সময় মিষ্টিমুখ করতে ইচ্ছে হলে যখন তখন বানাতে পারেন এই হালুয়া।

উপকরণ -

পাউরুটি - পরিমাণ মতো
কাঠবাদাম - ১০টি
কাজুবাদাম - ১২টি
পেস্তা - প্রয়োজন মতো
কিশমিশ - ৫-৬ টি
দুধ -  দু’কাপ
চিনি - এক কাপ
গুঁড়ো দুধ - আধ কাপ
ঘি - দু’চা চামচ
গোলাপজল -  দু’টেবিল চামচ

রন্ধন প্রণালী -

প্রথমে পাউরুটিগুলিকে গরম জলে ভিজিয়ে পেস্তা, কিশমিশ, কাজু একসঙ্গে মিশিয়ে চটকে বলের আকারে গড়ে নিন। এ বার একটি পাত্রে তেল ও ঘি গরম করে পাউরুটির বলগুলি লালচে করে ভেজে নিন। অন্য একটি পাত্রে অল্প আঁচে দুধ জ্বাল দিতে বসান। দুধ খানিকটা ফুটে এলে তাতে কাঠবাদাম, গুঁড়ো দুধ, গোলাপজল, চিনি মিশিয়ে আবার ফুটিয়ে নিন। চিনি গলে গিয়ে দুধ শুকিয়ে এলে ভেজে রাখা পাউরুটির বলগুলি দুধের মধ্যে দিয়ে আঁচ নিভিয়ে ঢাকা দিয়ে রাখুন যাতে পাউরুটির মধ্যে দুধ ঢুকতে পারে। ঠান্ডা হয়ে এলে পরিবেশন করুন পাউরুটির হালুয়া।

আরও পড়ুন

রোজকার মেনুতে নতুন চমক , বাড়িতেই বানান চিকেন কোফতা কারি
আগস্ট ০২, ২০২৬

ঘরেই তৈরি করুন মশলাদার চিকেনের অনন্য স্বাদ

শ্রাবণের উপোস ভাঙুক শুকনো ফলের লাড্ডুতে, স্বাদে পুষ্টিতে ভরপুর এই মিষ্টি
জুলাই ৩১, ২০২৬

চিনি ছাড়াই তৈরি করুন স্বাস্থ্যকর লাড্ডু

এক কামড়েই মন জয় ! চিজে ভরা ক্রিস্পি পনির ব্রেড পিজা রোলের সহজ রেসিপি
জুলাই ৩০, ২০২৬

কম উপকরণে সহজেই তৈরি হবে এই সুস্বাদু পদ

রোজ রাতের একঘেয়ে মেনু ছেড়ে বানিয়ে ফেলুন লেমন রাইস, স্বাদে মন ভরবে সকলের
জুলাই ২৮, ২০২৬

মাত্র কয়েকটি উপকরণে তৈরি করুন সুস্বাদু পদটি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই , শ্রাবণের সোমবারে বানান পনির মালাই কোফতা
জুলাই ২৭, ২০২৬

কম উপকরণে সহজ পদ্ধতিতে তৈরি করুন বিশেষ নিরামিষ পদ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের