নিজস্ব প্রতিনিধি , নদীয়া - পৌরসভায় কর্মী নিয়োগ, কুটির শিল্পের পুনরুদ্ধার, অবৈধ কার্যকলাপ বন্ধসহ মোট ১৬ দফা দাবিতে ‘নবদ্বীপ বাঁচাও’ জনসভা করল CPIM। ইতোমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বাম নেতৃত্বের দাবি, প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি, পরিষেবা সংকটের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , নবদ্বীপ এরিয়া কমিটির ডাকে বুধবার সকালে ঘোষপাড়া থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের ২৪টি ওয়ার্ড অতিক্রম করে প্রাচীন মায়াপুরে শেষ হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুমিত বিশ্বাস, রুদ্র প্রসাদ মুখার্জিসহ বিভিন্ন স্তরের নেতৃত্ব, কর্মীরা। বক্তারা পৌর প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ, শহরজুড়ে প্রোমোটার ও মাফিয়ারাজ চলছে। বিধায়ক, পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে গঙ্গা থেকে অবৈধ বালি পাচার হচ্ছে। শহরের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা। রাত ১১টার পর জরুরি চিকিৎসা পরিষেবা বন্ধ, চিকিৎসক অনুপস্থিত। সভা থেকে আগামী নির্বাচনে দুই দলের বিরুদ্ধে লাল পতাকা হাতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়।
এ প্রসঙ্গে সুমিত বিশ্বাস জানান, 'বিজেপির সংসদ খগেন মুর্মুর স্ত্রী তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে বলছেন এক বাড়িতে থাকলেও আলাদা রাজনীতি করা যায়। মুকুল রায় বলেছিলেন, যা তৃণমূল তাই বিজেপি। দুটো দল মিলিত হয়ে গোটা শহরের ক্ষতি করছে। তার থেকে মানুষকে বাঁচাতেই এমন পদক্ষেপ'।
অন্য এক প্রতিনিধি জানান, 'সারদা, নারদা, নিয়োগ দুর্নীতি সব CBI তদন্ত করেও কোনও লাভ হয়নি। সাধারণ মানুষ দিল্লিতে সরকারের প্রভাব দেখে তাঁদের ভোট দিল ন্যায়ের আশায়। কিন্তু কেন্দ্রীয় অফিসারদের একজনেরও সাহস হয়নি তৃণমূলের কোনও নেতার বিরুদ্ধে FIR করার। মানুষকে বোকা বানানোর রাজনীতি চলছে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের