নিজস্ব প্রতিনিধি , মুম্বই - টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে। ছন্দহীন সূর্যকুমার যাদবকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে গত কয়েকটি সিরিজে একেবারেই ব্যাটে বলে হচ্ছে না স্কাইয়ের। লম্বা ইনিংস তো দূর পিচেই টিকতে পারছেন না সূর্য। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাকি খেলোয়াড়দের দৌলতে জয়ী ভারতীয় দল। শেষ ৯ ম্যাচে ২১৮ রান করেছেন। তবে এও বলেছেন , কিভাবে ফিরে আসতে হয় জানেন। এবার ভারতীয় অধিনায়কের হয়ে ব্যাট ধরলেন স্বনামধন্য জ্যোতিষী সঞ্জয় বি জুমানি।
অ্যাস্ট্রো-নিউমেরোলজিস্ট সোশ্যাল মিডিয়ায় সূর্যের ছন্দে ফেরার মন্ত্র দিলেন। সঞ্জয়ের মতে গ্রহের ফেরেই সূর্য জ্বলতে পারছেন না। সঞ্জয় লিখেছেন, "টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ছন্দে নেই। এমনকী তার পরিসংখ্যানও তা বলছে। ড্যাশিং ব্যাটারের জন্মতারিখের ডাবল নম্বর ৫ মঙ্গলের জন্য শুভ নয়। সূর্যকুমারের এটা বুঝেই নিজের জার্সি নম্বর পরিবর্তন করা উচিত। ওর জার্সি নম্বর ৬৩। কেউ কেউ যুক্তি দিতে পারেন যে বিরাট কোহলিও ৫ সংখ্যার জাতক। কিন্তু তার জার্সি নম্বর ১৮ বা ৯, কিন্তু তিনি বৃশ্চিক রাশির জাতক, যার অধিপতি ৯, অর্থাৎ মঙ্গল। তাই ৯ সংখ্যাটি তার জন্য সৌভাগ্যের। জার্সিতে নাম ও নম্বর মিলিয়ে, বিরাট এবং ১৮ যোগ করলে আমরা ৩২ বা ৫ পাই! অন্যদিকে সূর্য এবং ৬৩ যোগ করলে আমরা ১৩ পাই! সূর্যকে আমার পরামর্শ-সূর্য ২৪ নম্বর জার্সি পরুক।"
উল্লেখ্য , দল ঘোষণার পর স্কাই বলেছিলেন , "একজন ক্রীড়াবিদ সবসময় ভালো সময় উপভোগ করেন না। আমি বলছি না যে, আমরা খারাপ সময় সহ্য করি। তবে এটা একটা শেখার প্রক্রিয়া। এমন একটা পর্যায় সবসময় আসে যখন আপনি অনুভব করেন যে, এটা শেখার একটা ধাপ। আপাতত আমার বাকি ভাইয়েরা পরিস্থিতি সামলে নিচ্ছে।জানি ছন্দে নেই। অনেকেই অনেক সময় নিজের সেরা সময়ে থাকে না। তবে অতীতেও অনেকেই খারাপ সময় থেকে ফিরে এসেছে। আমিও জানি কিভাবে ফিরতে হবে। আশা করছি খুব শীঘ্রই ছন্দে ফিরব। পুরোনো সূর্যকে সবাই দেখতে পাবে।"
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের