নিজস্ব প্রতিনিধি , নদীয়া - রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ। তাহেরপুরে এক প্রবীণের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত অনিশ্চয়তা এবং নথি নিয়ে ভয়ই তার মৃত্যুর কারণ। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও তীব্র আলোড়ন তৈরি হয়েছে।
সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম শ্যামল কুমার সাহা, বয়স ৭০। নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়নপুর পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণচকপুর মণ্ডলপাড়ার বাসিন্দা তিনি। পরিবার সূত্রে জানা যায়, শ্যামলবাবু প্রায় ৩০ বছর ধরে ভারতেই বসবাস করছিলেন। বাড়ির দলিল, আধার, ভোটার কার্ড, প্যান কার্ড সহ সব নথি তার কাছে ছিল। তবে ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকার বিষয়টি গভীর মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। পরিবারের অভিযোগ, SIR ঘোষণার পর থেকেই তিনি উদ্বেগে থাকতে শুরু করেন।
মৃতার স্ত্রী জানান, 'প্রায় খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। সারাদিন চিন্তায় থাকতো। বলত, কে জানে কী হবে।' স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী জানান, '২০০২ সালের ভোটার তালিকায় ওনার নাম ছিল না। পরে ওনার নাম তোলা হয় সমস্ত রকমের নথিই ছিল ওনার কাছে তবুও উনি আতঙ্ক করতেন। গ্রামের সবার কাছে বলে বেড়াতেন কি হবে ওনার? মাঝে মধ্যেই বলতেন ছেলেদের নিয়ে আত্মহত্যা করতে হবে আর নাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। একাধিকবার বোঝানো হয়েছিল কিন্তু ওনার আতঙ্ক কোনোভাবেই কাটেনি।'
মৃত শ্যামালবাবু শীতের পোশাক ফেরি করে সংসার চালাতেন। দুই ছেলে বাইরে রাজমিস্ত্রির কাজ করেন। ফলে পরিবারের অন্যতম আয়ের মানুষকে হারিয়ে গভীর সংকটে পড়েছে পরিবার। ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের