নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - তৃণমূলের শিক্ষক সংগঠনের অন্যতম পরিচিত মুখ মইদুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। ২০২২ সালের একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মঙ্গলবার সকালে তাকে আটক করে পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই শিক্ষক নেতার গ্রেফতারি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বহুদিন ধরে চলা তদন্তের ভিত্তিতেই এই গ্রেফতারি।
২০২২ সালে দক্ষিণ ২৪ পরগণার বোলসিদ্ধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনার পর তার বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি চিরকুটে মইদুল ইসলামের নাম উল্লেখ ছিল বলে তদন্তকারীদের দাবি। সেই সূত্র ধরেই দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার সকালে হটুগঞ্জ এলাকা থেকে প্রথমে তাকে আটক করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।
আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের হওয়া মামলায় মঙ্গলবারই তাকে ডায়মন্ড হারবার আদালতে তোলা হবে বলে জানা গেছে। তদন্তকারীরা মনে করছেন, মামলার তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে এবং প্রয়োজন হলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হতে পারে। মইদুল ইসলাম রাজ্যের শিক্ষক মহলে এক পরিচিত নাম।
২০২১ সালে এসএসকে শিক্ষকদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। সে সময় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক হিসেবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেন। পরে একই বছরের নভেম্বরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলবদলের সময় তার বক্তব্য ছিল, আন্দোলন অবশ্যই হওয়া উচিত, তবে তা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আলোচনার মাধ্যমে হওয়া প্রয়োজন। তৃণমূলে যোগ দেওয়ার পর শিক্ষক সংগঠনে তার প্রভাব দ্রুত বৃদ্ধি পায়। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেন তিনি।
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
যদিও ইস্তফা দেওয়ার কোনো কারণ জানাননি তৃণমূল নেতা
বুধবার ফুলবাগান থেকে গ্রেফতার করা হয় উদয়ন গুহকে
ফুলিয়ায় ছাত্রীদের বিক্ষোভ
মাঝরাতে নদীয়ার কল্যাণীর বড়জাগুলিতে পুলিশের জালে ধরা পড়ে তারা
৫ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
উদয়ন গুহকে ট্রানজিট রিমান্ডে দিনহাটা নিয়ে যাওয়া হবে
রোগীর কাছ থেকে টাকা তুলে ধৃত কর্মী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...