নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - ২০২৬ IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়রথ ছোটানোর নেপথ্যে অন্যতম নাম টিম ডেভিড। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ব্যাট হাতে যেন সাইক্লোন বইয়ে দিলেন তিনি। মাত্র ২৫ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে একাই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছেন এই অজি ব্যাটার। কিন্তু এই অবিশ্বাস্য ইনিংসের নেপথ্যে আসল মগজ কার? ম্যাচ শেষে এক ভারতীয়র নাম করে সবাইকে চমকে দিলেন ডেভিড।
রবিবারের ইনিংসের ১৫ ওভার পর্যন্তও লড়াই চলছিল সমানে সমানে। কিন্তু ডেভিড ক্রিজে আসতেই বদলে যায় সব হিসেব-নিকেশ। শেষ ৫ ওভারে তাঁর ব্যাট থেকে আসা একের পর এক বাউন্ডারি বেঙ্গালুরুকে ২৫০ রানের পাহাড়প্রমাণ স্কোরে পৌঁছে দেয়। চলতি বছর এখনও পর্যন্ত IPL-এর সর্বোচ্চ রানের তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে চেন্নাই। হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়তে হয় ধোনির উত্তরসূরিদের। তবে এই সাফল্যের পুরো কৃতিত্ব ডেভিড দিয়েছেন আরসিবি-র ব্যাটিং কোচ দীনেশ কার্তিককে।

অনেকেই হয়তো ভেবেছিলেন এই সাফল্যের পেছনে বিরাট কোহলির কোনো পরামর্শ রয়েছে, কিন্তু ডেভিড নাম নিলেন ‘ডিকে’-র। তাঁর মতে, চিন্নাস্বামীর পিচ এবং পরিবেশ কার্তিকের হাতের তালুর মতো চেনা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'আমি নিজের স্বাভাবিক খেলাই খেলেছি, তবে আত্মবিশ্বাসটা ছিল অনেক বেশি। ডিকে এই পরিবেশে বহু বছর খেলেছে। ও জানে এই ধরনের পিচে ঠিক কী ভাবে ব্যাট করতে হয়। ওর পরামর্শের জন্যই আমি আগে থেকে মানসিকভাবে তৈরি ছিলাম। এই সাফল্যের বড় কৃতিত্ব ডিকেরই'।
যদিও সব ম্যাচে এমন ব্যাটিং সম্ভব নয় বলে মনে করেন ডেভিড। তাঁর সাফ কথা, 'সব ম্যাচে এমনটা হয় না। রজত পাতিদার দারুণ খেলছিল, আমি গিয়ে ওকে আর সুযোগই দিলাম না। আমি জানতাম আমার পরে জীতেশ ও শেফার্ড আছে, তাই শুরু থেকেই হাত খুলে খেলতে পেরেছি'। অন্যদিকে, ডেভিডের এই ইনিংস দেখে মুগ্ধ অধিনায়ক রজত পাতিদারও। তাঁর মতে, ডেভিড এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফিনিশার।
চিন্নাস্বামীর এই বিধ্বংসী ইনিংস কি তবে আগাম সতর্কবার্তা দিয়ে রাখল বাকি দলগুলোর জন্য? এখন দেখার, আগামী ১০ এপ্রিল গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও টিম ডেভিডের এই ‘পাওয়ার হিটিং’ বজায় থাকে কি না।
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের