নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা ভোটের আগে বড় চমক বঙ্গ রাজনীতিতে। শাসক শিবির ত্যাগ করে নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবীর। ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই নিজের দল শাসক শিবিরের বিরুদ্ধে বেসুর শোনা যাচ্ছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের মুখে। এমনকি, একাধিকবার তাকে বলতেও শোনা যায় দরকার পড়লে সে দল ত্যাগ করে নতুন দল তৈরি করবে। তারপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল। আর সেই বিতর্কে সত্যি করেই অবশেষে নিজের নতুন দল গঠন করতে চলেছে হুমায়ুন কবীর। শুক্রবার তিনি ঘোষণা করেন, আগামী ২২ ডিসেম্বর প্রকাশ্যে আসবে তার নতুন রাজনৈতিক দল। টেক্সটাইল মোড়ে আয়োজিত এক বিশাল জনসভায় দলের নাম, প্রতীক এবং অন্যান্য পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে।
হুমায়ুন কবীর জানান, 'নতুন দলের চেয়ারম্যান আমি। অন্য পদাধিকারীদের নাম ২২ ডিসেম্বর জানানো হবে।' তার দাবি, এই নতুন দলে শুধু মুর্শিদাবাদই নয়, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া ও উত্তর ২৪ পরগনা থেকেও গুরুত্বপূর্ণ নেতারা যুক্ত হবেন। দলের পদে থাকবেন বিভিন্ন জেলার অভিজ্ঞ রাজনৈতিক মুখ।
তিনি আরও জানান, ওই দিন অন্তত ৫০ হাজার মানুষ উপস্থিত থাকবেন তাদের উদ্বোধনী জনসভায়। বক্তব্যে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন, তার সিদ্ধান্ত একেবারেই চূড়ান্ত ,'আর পিছিয়ে আসার কোনও সম্ভাবনা নেই।' রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এক বিদায়ী মুখের এই পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের