নিজস্ব প্রতিনিধি , আগরতলা - টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। প্লাবিত হয়েছে ঊনকোটি, খোয়াই ও ধলাই জেলা। এখনও পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজারেরও বেশি বাড়ি। পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়েছে প্রশাসন। বন্যা পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে রাজ্যজুড়ে।
গত কয়েক দিন ধরে ত্রিপুরার বিভিন্ন এলাকায় লাগাতার বৃষ্টি হচ্ছে। তার জেরেই নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে শুরু করে। একাধিক নিচু এলাকা জলের তলায় চলে যায়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ঊনকোটি জেলা। তার পরেই রয়েছে খোয়াই ও ধলাই। বৃষ্টি ও বন্যার প্রভাবে গোটা রাজ্যে ৪০২৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১১ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। মনু নদী একসময় বিপদসীমার উপর দিয়ে বইছিল। বর্তমানে জলস্তর কিছুটা কমেছে। তবে বিপদ পুরোপুরি কাটেনি। আবহাওয়া দফতর জানায়, আগামী কয়েক দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই কারণে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। খোয়াই জেলার একাধিক এলাকায় ধসের ঘটনাও ঘটেছে।
রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের শীর্ষকর্তা সনৎকুমার দাস জানান, বুধ ও বৃহস্পতিবারের ভারী বৃষ্টির ফলে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, ঊনকোটি জেলার ৬ হাজার ৬৮ জনকে ৩৫টি ত্রাণশিবিরে রাখা হয়েছে। অন্যদিকে ধলাই ও খোয়াই জেলার ৪ হাজার ৯০৯ জন আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিবিরে। প্রশাসনের তথ্য অনুযায়ী, খোয়াই জেলায় ২৪টি এবং ধলাই জেলায় ২০টি ত্রাণশিবির খোলা হয়েছে। এছাড়া উত্তর ত্রিপুরা জেলায় একটি শিবির চালু করা হয়েছে। এখনও পর্যন্ত বৃষ্টি বা বন্যার কারণে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন বিশেষ সতর্কতা জারি করেছে। নদীগুলির জলস্তর ও আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় প্রশাসন যৌথভাবে কাজ করছে। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নতুন করে ভারী বৃষ্টি হলে বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
আরও ৫ বছর চলবে যোজনা, আর্থিক সহায়তায় বড় বরাদ্দ মোদি সরকারের
প্রয়াত মাকে অপমানের অভিযোগ, ভিডিও বার্তায় ছাত্র-যুবদের উদ্দেশে প্রধানমন্ত্রীর শান্তির বার্ত
যন্তর মন্তরের ঘটনার পর ভিডিও বার্তা, নিজেকে ১৫ বছরের দাবি করলেও এফআইআরে বয়স ২৫
দিল্লির পড়ুয়া আন্দোলন ঘিরে শুরু হওয়া বিতর্কে, লোকসভায় বিস্ফোরক মন্তব্য বারামুলার সাংসদ ইঞ্জিনিয়র রশিদের
বিদেশ যাত্রার নথি নাকি নাগরিকত্বের প্রমাণ? ধাঁধা কাটল না সংসদেও
প্রশ্নফাঁস রুখতে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত প্রধানমন্ত্রীর, সংসদে বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক
জনতার ইস্যুতে একসময় সরব ছিলেন রাঘব, বিজেপিতে যোগের পর নীরবতা নিয়ে উঠেছিল প্রশ্ন
সৌজন্য সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
পেলেট গান পুরোপুরি নিষিদ্ধে অনীহা, বিশেষ পরিস্থিতিতে ব্যবহারের সুযোগের ইঙ্গিত শীর্ষ আদালতের
এখনও ৭ জেলা প্লাবিত! তিন লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত
প্রশ্নফাঁস আইন নিয়ে আলোচনায় বিস্ফোরক মন্তব্য, হিংসার হুমকির অভিযোগ তুলে ক্ষমা চাইল বিজেপি
বিহারের জাহানাবাদে চাঞ্চল্যকর ঘটনা, গলা কেটে দেহ বিকৃতের অভিযোগ
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর বৈঠক, উপস্থিত একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ছাত্র বিক্ষোভ ঘিরে বিতর্কের আবহে দায়িত্ব নিয়ে স্পষ্ট বার্তা, নির্ভয়ে কাজ করার নির্দেশ বাহিনীর সদস্যদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের