নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। খারিজা ফলিমারী এপি বিদ্যালয়ের শিক্ষক মলয় মণ্ডল বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ৩৫ বছর আগের একটি সার্টিফিকেট চাওয়াকে কেন্দ্র করেই এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সংগঠনগুলি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছে।
অভিযোগ, বৃহস্পতিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি বিদ্যালয়ে এসে বিভিন্ন নথি ও সার্টিফিকেট দাবি করেন। সহকারী শিক্ষক মলয় মণ্ডল তাঁদের লিখিত আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন। “অভিযোগ, শিক্ষক আবেদনপত্র লিখে দিতে অস্বীকার করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একদল ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়। এরপর তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর আহত শিক্ষককে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার জেরে শিক্ষকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শিক্ষা মহলের একাংশের দাবি, স্কুল চত্বরে শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে।
দিনহাটা সম্পাদক দেবাশিস ঘোষ বলেন,“ফলিমারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মলয় মণ্ডলের কাছে এক মহিলা ৩৫ বছর আগের একটি সার্টিফিকেট দাবি করেন। এত পুরনো তথ্য বিদ্যালয়ে না থাকায় তিনি কোনও নথি দিতে পারেননি। এরপর কয়েকজন ব্যক্তি তাঁর ওপর চড়াও হয়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁর চিকিৎসা চলছে।”
জেলা সহ-সভাপতি বলেন, “এত বছর আগেকার তথ্য প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষিত থাকা সবসময় সম্ভব নয়। দীর্ঘ সময় পরে কেউ এসে নিজেকে ওই স্কুলের প্রাক্তন ছাত্র বা ছাত্রী বিভিন্ন নথি ও সার্টিফিকেট দেখতে চাইলে, তা যাচাই করা অত্যন্ত কঠিন। শিক্ষকদের উপর এই ধরনের চাপ ও হামলা উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের