নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে নাম জড়ায় তৃণমূল নেতার ছেলে তহসিনের। বিষয়টি প্রকাশ্যে আসতেই নতুন করে উত্তেজনা ছড়ায় বঙ্গ রাজনীতিতে। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অভিযুক্ত তহসিন আহমেদ। পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ সোনাও উদ্ধার করেছে।
সূত্রের খবর, তহসিন আসানসোলের একটি বৃহৎ চিটফান্ড প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিলেন, যার পরিমাণ প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছিল তহসিন। বাসে করে ঝাড়খন্ডে পালানোর ছক কষেছিল অভিযুক্ত। তবে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ১৯ নম্বর জাতীয় সড়কের চন্দ্রচূড় মোড়ের কাছ থেকে তহসিন আহমেদকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২৫০ গ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য ৩১ লক্ষ টাকারও বেশি।
তহসিন আহমেদ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রাক্তন সহ-সভাপতি শাকিল আহমেদের ছেলে। আর এই বিষয়টিকে কেন্দ্র করেই সমালোচনার সুর চড়িয়েছে বিরোধী পক্ষ। যদিও শাসক শিবিরের স্পষ্ট দাবি, আগে শাকিল আহমেদ সংখ্যালঘু সেলের সহ-সভাপতি ছিলেন। তবে বর্তমানে শাকিল আহমেদের সঙ্গে দলের কোনও যোগাযোগ নেই। পুলিশ ইতিমধ্যেই তহসিন ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের