নিজস্ব প্রতিনিধি , মালদহ - তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর সদর এলাকা। অভিযোগ , গত মঙ্গলবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ। ৪ দিন পেরোলেও এখনও রেশ কাটেনি সংঘর্ষের। ঘটনায় দুর্বিসহ পরিস্থিতি স্থানীয় বাসিন্দাদের।
সূত্রের খবর , গত মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তৃণমূলের ব্লক সাংগঠনিক রদবদলের পর থেকেই দানা বাঁধে কোন্দল। অভিযোগ , মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের নির্দেশে জেলা পরিষদের সদস্য বুলবুল খানের ঘনিষ্ঠ দুই নেতার বাড়ি সহ দোকানে হামলা চালায় মন্ত্রীপন্থী কর্মীরা। এরপর বুধবার সকালে পাল্টা প্রতিবাদে রাস্তায় নামে বুলবুল ঘনিষ্ঠরা। জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। অবস্থা বেগতিক দেখে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের নেতৃত্বে এলাকায় নামানো হয় র্যাফ সহ অতিরিক্ত পুলিশবাহিনী।
এরপর ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও শান্তি ফেরেনি মালদহের হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত এই অঞ্চলজুড়ে এখনো চলছে পুলিশ টহলদারি। আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। শুক্রবার দোকানপাট খুললেও স্বাভাবিকের তুলনায় লোকজনের আনাগোনা অনেকটাই কম। সন্ধ্যার পর থেকে রাস্তা কার্যত শুনশান। পুজোর বাজারে সেই চেনা ভিড়ের দেখা নেই। ব্যবসায়ীরা জানাচ্ছেন , পরিস্থিতি যেকোনো সময় ফের উত্তপ্ত হতে পারে এই আশঙ্কায় তারা যথাসম্ভব সতর্ক থাকছেন।
স্থানীয় বাসিন্দারা এপ্রসঙ্গে জানান , ''এই রাজনৈতিক কোন্দলের জেরে আমাদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারছেনা। আমরা বাজারে , চিকিৎসা কেন্দ্রে কোথাও যেতে পারছিনা। পুজোর আগে এরকম পরিস্থিতি আমরা মানতে পারছিনা। আমাদের সাধারণ জীবন অতিষ্ট হয়ে উঠেছে তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দে।''
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের