নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। ২ দফায় নির্বাচন হবে বঙ্গে। আগামী ৪ মে ফলপ্রকাশ। আসন্ন বিধানসভা নির্বাচনে ‘হটস্পট’ নন্দীগ্রাম। বুধবার সেখানে কর্মীসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তাঁর স্পষ্ট দাবি, “৪ মে ডিজে বাজবে নন্দীগ্রামে।“
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে ও লোকসভা নির্বাচনে এই আসনে আমরা ভালো ফল করিনি। তবে এখানে আমাদের আরও ভালো কাজ করতে হবে এবং শক্তি বাড়াতে হবে। আমি একটাই কথা বলব, আপনাদের ছেলেমেয়েরা যদি রাজনীতি করেন, ভাবুন কেমন লাগবে যখন আপনার নাম গদ্দার শব্দের সঙ্গে যুক্ত হবে?”
নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্র কর। এই প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “আমরা এখানে একজনকে প্রার্থী করেছি, যিনি এই এলাকার ভূমিপুত্র। যিনি বিধায়ক তিনি এখানে থাকেন না। আমি জানতে চাই, এই এলাকার কতজনের বাড়িতে রিপোর্ট কার্ড নিয়ে গিয়েছেন বিধায়ক? উনি নিজের বিধানসভা এলাকায় কাজের রিপোর্ট কার্ড দিন। এবার নন্দীগ্রামকে অপবিত্র থেকে পবিত্র করার লড়াই। নন্দীগ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি। যিনি এখন এখানে আছেন তাঁকে ব্যক্তিগত আক্রমণ করতে আসিনি। আমরা এখানে পবিত্র করকে জেতাতে এসেছি।“
তিনি আরও বলেন, “২০২১ সালের বিধানসভা ভোটের ফল নিয়ে মামলা হাইকোর্টে এখনও বিচারাধীন। আমরা এমন একজনকে এখানে প্রার্থী করেছি যিনি এই নন্দীগ্রামে থাকেন। শুভেন্দু অধিকারী এখানে থাকেন না। নন্দীগ্রামের বিধায়ক অন্ন বস্ত্র বাসস্থানের রাজনীতি করেন না। শুধু গেরুয়া পতাকা আর জয় শ্রী রাম! আপনারা যারা প্রচারে বেরোচ্ছেন তারা মানুষের সঙ্গে কথা বলুন। তাদের কি চাই? সেই তালিকা তৈরি করুন। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে জেতাতেই হবে। ৪ মে ডিজে বাজবে নন্দীগ্রামে।“
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের