নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের আগে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। এই আবহে সবং থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভা মঞ্চ থেকেই তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তিনি।
শুক্রবার সবংয়ের জনসভা থেকে অভিষেক বলেন, 'বাংলার মাটি বিপ্লবীদের মাটি, এখানে বাইরের কোনো শক্তির দাপট চলবে না।' বিজেপির কর্মীরা তৃণমূল সমর্থকদের ভয় দেখিয়ে ভোটে যেতে বাধা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তৃণমূল। বৃহস্পতিবার রাতে সাথী ঘোড়াই কুইলা নামে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠে বিজেপি কর্মীদের ওপর।
এই ঘটনাকে টেনে অভিষেক বলেন, ' সাথী আমার ছোট বোনের মতো। তার স্বামী শান্তনু কুইলা এবং ২ বছরের শিশু কন্যাকে গিয়ে ধমকেছে বিজেপির জল্লাদগুলো। যারা আগে সিপিএম করত, এখন জার্সি পাল্টে বিজেপি হয়েছে। তারা শাসিয়ে এসেছে যাতে ২৩ তারিখে ভোট দিতে না বেরোয়।'
অমিত শাহকে নিশানা করে অভিষেক বলেন, ' অমিত শাহ বলেছেন তৃণমূলের লোকেরা ২৩ তারিখ বেরোবেন না। যদি বাপের ব্যাটা হন আর বুকের পাটা থাকে, তবে ৪ মে ফল ঘোষণার দিন কলকাতায় থাকবেন। দুপুর ১২টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, সেদিনই বুঝিয়ে দেব।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের