নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ভোটের আগে চণ্ডীপুরের সভা থেকে তীব্র আক্রমণ শানালেন অমিত শাহ। প্রথম দফা নির্বাচনের আগে শেষ প্রচার সভা থেকে শাসক দলকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাসক দলকে নিশানা করে তার করা মন্তব্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
দিনের শেষ প্রচারসভা চণ্ডীপুর থেকে অমিত শাহ অভিযোগ করেন, রাজ্যের উন্নয়ন বা কর্মসংস্থান নয়, বরং পারিবারিক রাজনীতিতেই ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' বাংলায় বেকারত্ব দূর করা, উন্নয়ন কিছুই করবেন না মমতা। তিনি একটা কাজের জন্যই রয়েছেন। তা হল ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান।' কটাক্ষ করে অমিত শাহ বলেন, ' আপনারা কি চান, ভাইপো মুখ্যমন্ত্রী হোক? চিন্তা করবেন না। ভাইপোও টিকিট কেটে তৈরি রয়েছে। ৪ তারিখের পর পালিয়ে যাবে।’
একইসঙ্গে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে ইউসিসি চালু করার কথাও জানান অমিত শাহ। তিনি বলেন, ' বিজেপিকে সরকারে আনুন। এখানে ইউসিসি চালু করব। চার বিয়ে করা যাবে না। বিজেপি সরকার গড়ে চার বিয়ে এবং তিন তালাক বন্ধ করে দেবে।’ ভোটের আগে প্রতিশ্রুতি ও কটাক্ষ দুয়ের মিশেলেই জমে উঠেছে নির্বাচনী প্রচার।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের