নিজস্ব প্রতিনিধি , মালদহ - টানা শুটআউটের দাপটে তীব্র উত্তেজনা ছড়ানো কালিয়াচকে ফের রক্তাক্ত ঘটনা। নদীর চর নিয়ে বিরোধ মেটাতে ডাকা সালিশি সভাতেই কুপিয়ে খুন হলেন তৃণমূল কর্মী একরামুল শেখ। আহত আরও ৬ জন তৃণমূল কর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
গত ৪৮ ঘণ্টায় কালিয়াচকে তিনবার শুটআউটের ঘটনা ঘটেছে কখনও ব্যবসায়ীর বাড়ি, কখনও পাঁপড় বিক্রেতা, কখনও রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই আতঙ্কের আবহেই বৃহস্পতিবার আরও বড় ঘটনা ঘটে। রাজনগর মডেল এলাকার নদীর চরে শীতের সময় জমি জেগে ওঠে। সেই জমিতে চাষাভুষি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। বুধবারও ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের বিবাদ চরমে ওঠে।
বিরোধ মেটাতে বৃহস্পতিবার সালিশি সভা ডাকা হয়। কিন্তু পরিস্থিতি সামলানোর বদলে সভাতেই ফের বচসা থেকে হাতাহাতি, আর তার মধ্যেই ধারালো অস্ত্র নিয়ে হামলা হয় একপক্ষের উপর। কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী একরামুল শেখকে। রক্তাক্ত অবস্থায় আরও ৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছোয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের