নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা নিয়ে বিতর্কের শেষ নেই। পশ্চিমবঙ্গে ৬০ লক্ষের বেশি ভোটারের নামের পাশে রয়েছে বিচারাধীন বা আন্ডার অ্যাডজুডিকেশন। তালিকায় রয়েছেন সেনা জওয়ান সহ একাধিক তারকারাও। ঘটনায় নির্বাচন কমিশন সহ বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে শাসক শিবির থেকে শুরু করে সাধারণ মানুষ। এর প্রতিবাদে এবার পথ নামল নস্যশেখ উন্নয়ন পরিষদ ও অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন অ্যাসোসিয়েশন।

সূত্রের খবর , রবিবার রাতে কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জেলা শাসকের মাধ্যমে তার কাছে ডেপুটেশন জমা দিতে চাইছে নস্যশেখ উন্নয়ন পরিষদ। সোমবার দুপুরে কোচবিহার রাসমেলা ময়দান থেকে বিরাট মিছিল নিয়ে সংগঠনের তরফে বিভিন্ন রাস্তা পরিক্রমা করা হয়। জেলা শাসকের কাছে তারা এই মর্মে ডেপুটেশন দেন বিচারাধীন থাকা প্রত্যেক ভোটারের নাম তালিকাভুক্ত করা হয়।

নস্যশেখ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনাল হক জানিয়েছেন , "SIR প্রক্রিয়ার নামে এইভাবে নাম বাদ দেওয়া সাধারণ মানুষের ওপর অত্যাচার ছাড়া আর কিছুই না। আজ যাদের মা - বাবা ২০০২ সালের তালিকায় নাম আছে যারা নিজেরা ভোট দিয়েছে তাদের নাম বাদ দিয়েছে। যাদের কোনো নথিপত্র নেই তাদের নাম রয়েছে। আমাদের দাবি যাদের নাম বিচারাধীনের তালিকায় আছে তাদের পুনরায় তালিকাভুক্ত করতে হবে। তারপর ভোট ঘোষণা করতে হবে। এইভাবে নাম বাদ দেওয়া যাবে না। দরকার হলে আমারা উচ্চ বিচারবিভাগীয় ব্যবস্থার আবেদন জানাব। আমরা ফের পথে নামব। তবে এইটুকু বলতে পারি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমি জানি সঠিক বিচার হবেই। তবে বৈধ ভোটারদের নাম তুলতেই হবে। অযথা নাগরিকত্ব নিয়ে সংশয়ে দিন কাটাতে পারছেনা সাধারণ মানুষ।"

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের