নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুনের ঘটনায় প্রায় ৭২ ঘণ্টা পর সরব হল আসল তৃণমূল। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছল ‘আসল’ তৃণমূলের প্রতিনিধি দল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহাদের উপস্থিতিতে এলাকায় তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা। পুলিশের সঙ্গে প্রাথমিক বাগবিতণ্ডার পর শেষ পর্যন্ত নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন প্রতিনিধিরা।
মঙ্গলবার সকালে বারুইপুরে পৌঁছান ‘আসল’ তৃণমূলের প্রতিনিধি দল। প্রথমে পুলিশ তাদের ঘটনাস্থলে প্রবেশে বাধা দেয়। কিছুক্ষণ আলোচনা ও বাগবিতণ্ডার পর এলাকার সাংসদ হিসেবে সায়নী ঘোষকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে প্রতিনিধিদলের সদস্যরাও নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে কাকলি ঘোষ দস্তিদার বলেন, ' খুবই দুঃখজনক ঘটনা। আমারই মেয়ের সঙ্গে ঘটেছে বলে মনে হচ্ছে। এর কড়া নিন্দা এবং দোষীদের কঠোরতম শাস্তি চাই। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। সবরকমভাবে পাশে থাকব বলে আশ্বস্ত করেছি তাদের।'
অন্যদিকে, সায়নী ঘোষ বলেন, 'সকলের সর্বোচ্চ সাজা চাই, কোনও ঘটনা ঘটে যাওয়ার পরে সেই ঘটনায় সরকারের অ্যাকশন কী হবে, সেটা দেখা প্রয়োজন।' তবে এলাকা ছাড়ার সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ ও কটাক্ষের ঘটনাও সামনে আসে। পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে এলাকা ছাড়তে হয়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের