নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - সমুদ্রের ঢেউয়ের সুরের সঙ্গে তাল মিলিয়ে সাজো সাজো রব গোটা শহরে। ৭৯ বছরে পা দিল দীঘার সবচেয়ে প্রাচীন দুর্গোৎসব দীঘা সার্বজনীন দূর্গা ও লক্ষ্মী পুজো কমিটি। আর এবার পুজোর আসর জমবে একেবারে নতুন রূপে।

সূত্রের খবর, এবার পুজোমণ্ডপের বিশেষ আকর্ষণ নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। সমুদ্রের ধারে এই অনন্য মণ্ডপকে ঘিরে পর্যটক এবং স্থানীয় মানুষ ইতিমধ্যেই উৎসাহী। কিছুটা দূরেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দীঘার জগন্নাথ ধাম। ফলে একইসঙ্গে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন মায়াপুরের ইসকন ও দীঘার জগন্নাথ মন্দিরের আবহ।আলোসজ্জা থেকে শুরু করে প্রতিমা, সবেতেই চলছে শেষ মুহূর্তের ঝকঝকে প্রস্তুতি।
আগামী ২১শে সেপ্টেম্বরদীঘার দুর্গোৎসব মণ্ডপে শুরু হবে রক্তদান শিবির। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সেদিন ১৫০ জন দাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হবে। প্রতিটি দাতাকে দেওয়া হবে একটি করে গাছ এবং তাদের জন্য থাকবে খাবারের বিশেষ ব্যবস্থা। এছাড়া, সেদিনই ৫০০ মহিলাকে সম্বর্ধনা দেওয়া হবে। বিকেল ৫টা থেকে প্রায় সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সমুদ্রপুজোর অনুষ্ঠান। পুজো শেষে ওই মহিলাদের হাত দিয়েই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে পুজোমণ্ডপ।

সন্ধ্যা থেকেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেবেন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।পুজোর বাকি দিনগুলোতেও থাকছে বিশেষ আয়োজন। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রত্যেক গ্রাম থেকে তালিকা সংগ্রহ করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষভাবে সম্বর্ধনা জানানো হবে।
উদ্যোক্তা সংস্থার সম্পাদক ও রামনগর ১ ব্লকের পদিমা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র জানিয়েছেন, “আমাদের এই পুজোয় প্রতিবছর লক্ষাধিক মানুষের ভিড় হয়। শুধু স্থানীয় মানুষই নয়, পর্যটকেরাও এই পুজোয় মেতে ওঠেন। সারা বছর আমরা সমাজসেবামূলক কাজ করি, আর পুজো আমাদের মিলনক্ষেত্র।”

পর্যটনকেন্দ্র হিসেবে দীঘায় এমন এক ঐতিহ্যবাহী পুজো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। সমুদ্র, জগন্নাথ ধাম আর ইসকন মণ্ডপ। সব মিলিয়ে এ বছর দীঘার দুর্গোৎসব হতে চলেছে একেবারে অন্যরকম অভিজ্ঞতা।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের