নিজস্ব প্রতিনিধি, নদীয়া – হাতে আর বেশি সময় নেই। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। এর আগে নদীয়াবাসীর জন্য সুখবর। একই দিনে ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হল নদীয়ার কৃষ্ণনগরে। বিধানসভা নির্বাচনের আগে রেকর্ড সংযোজন বলেই দাবি করছে জেলা তৃণমূল নেতৃত্ব।
সূত্রের খবর, ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের জন্য খরচ হয়েছে প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকা। মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরের ২৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন নদীয়ার কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ প্রশাসনিক একগুচ্ছ আধিকারিক।
উদ্বোধনের পর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আগামীতে এই দুই প্রকল্পের আওতায় আরো উন্নয়নমূলক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বলে রাখা ভালো, সম্প্রতি কৃষ্ণনগরে গিয়ে রাজ্যের ২০ হাজার কিলোমিটার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের