নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সকাল সকাল নিজের বুথে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস। কৃষ্ণনগরে নিজের বাড়িতে থেকে বেরিয়ে নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে নিজের গণতান্ত্রিক অধিকার পালন করেন তিনি। ভোটদানের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানান এই দাপুটে নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। অন্যান্য জায়গার মতো সকাল থেকেই নদীয়ার বিভিন্ন বুথে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়েছে। গণতন্ত্রের এই উৎসবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ছবি ধরা পড়েছে। ভোট দিয়ে বেরিয়েই নিজের বিধানসভা কেন্দ্রর উদ্দেশে রওনা দেন উজ্জ্বল বিশ্বাস। যাওয়ার পথে তিনি বিভিন্ন এলাকায় ইভিএম বিভ্রাট নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
উজ্জ্বল বিশ্বাস জানান, ‘আমার কেন্দ্র আলাদা আর বাড়ি আলাদা। বিভিন্ন জায়গায় ইভিএম মেশিনের গোলযোগ চলছে, যার ফলে ভোট শুরু হতে দেরি হয়েছে। তবে যা পরিস্থিতি বুঝলাম, তাতে আমাদের প্রচুর ভোটে জেতার সম্ভাবনা রয়েছে। ভোট পুরোপুরি লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে হচ্ছে। মানুষ আজ তার সত্যিকারের জবাব দেবে। যত বৃষ্টিই আসুক না কেন, ৯৯ শতাংশ ভোট আমাদের পক্ষেই হবে'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের