নিজস্ব প্রতিনিধি , মালদহ - সরকারি প্রকল্প থেকে নাম বাদ যাওয়ায় ব্লক দফতরে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকায়। ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার তীব্র নিন্দা করেছে গেরুয়া শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাংরুয়া গ্রামের বাসিন্দা শুকতারা বিবি (৪৫) বর্তমানে কাঁচা বাড়িতে বসবাস করেন। অভাবের সংসারে আবাস যোজনার টাকায় পাকা ঘর তৈরির আশা ছিল তাঁর। প্রথম তালিকায় নামও উঠে এসেছিল। কিন্তু পরবর্তীতে সেই নাম বাদ পড়ে যায় বলে দাবি। বারবার কারণ জানতে চাইলেও কোনও স্পষ্ট উত্তর মেলেনি। অবশেষে মঙ্গলবার ২ নং ব্লক দফতরে যান তিনি। সেদিনও সমস্যার সমাধান না হওয়ায় অফিসের মধ্যেই বিষপান করেন বলে অভিযোগ।

মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে পড়লে ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনাম ওয়াঙদী তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে চিকিৎসাধীন ওই মহিলা। এদিকে ঘটনাটির ছবি করতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসতেই বিজেপির কটাক্ষ, দুর্নীতির জেরে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। তাই কেন্দ্র অর্থ প্রদান বন্ধ করেছে। যদিও এর পাল্টা সাফাই দিয়েছে শাসকদল।
রাজ্যের বিজেপি মুখপাত্র সুকান্ত ভট্টাচার্য জানান, 'বাংলায় বাড়ি নিয়ে বহু তৃণমূল নেতা অর্থ আদায় করেছে সাধারণ মানুষের কাছ থেকে। হয়তো এই ভদ্রমহিলার কাছ থেকেও টাকা নিয়েছেন। নাম কেটে যাওয়ায় স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছেন তিনি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ঘরে ফিরুন, এটাই চাই'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের