নিজস্ব প্রতিনিধি , নদীয়া - SIR আবহে ফের একবার উত্তাল রাজ্য। শান্তিপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার বস্তাভর্তি রাশি রাশি ভোটার কার্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাজ্যে চলতে থাকা SIR-এর মাঝেই ফের ত্রুটিপূর্ণ তথ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন ব্যবস্থা।
বুধবার সকালে উদয়পুরে জাতীয় সড়কের পাশে কয়েকটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। কাছে গিয়ে দেখে হতভম্ব তারা বস্তা খুলতেই সামনে আসে বিপুল পরিমাণ ভোটার কার্ড। স্থানীয়দের দাবি, একেকটি বস্তায় প্রায় চারশো থেকে পাঁচশো কার্ড থাকতে পারে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ভিড় জমতে থাকে ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি উত্তর ২৪ পরগনার বাসিন্দাদের বলে প্রাথমিকভাবে জানা গেছে। কিন্তু সেগুলি কিভাবে নদীয়ার জাতীয় সড়কের ধারে আবর্জনার মধ্যে এল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা সোমনাথ কর জানান, ' এই কারণেই SIR দরকার ছিল। আজ SIR বাংলায় যখন শেষের মুখে তখন উত্তর ২৪ পরগনার শেখ শাহজাহানের এলাকার ভোটার কার্ড নদীয়ার জাতীয় সড়ক থেকে উদ্ধার হয়েছে। এই ভোটার কার্ড নিয়ে এতদিন ধরে তৃণমূল ছাপ্পা ভোট দিয়ে কাজ চালাচ্ছিল। আর আজ যখন SIR হচ্ছে তখন এগুলো সব ফেলে দিয়ে গেছে।'
যদিও পাল্টা বিজেপিকে দুষেছেন স্থানীয় তৃণমূল নেতা তপন সরকার। তিনি বলেন, ' এটা সম্পূর্ণ ভাবে বিজেপির কারসাজি। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার কর্মসূচিকে বানচাল করার জন্য তাকে হেয় করার জন্য আজ ধরনের কাজ করেছে। এতদিন ধরে এই ভোটার কার্ড ব্যবহার করে ভোট করতো বিজেপি। এখন ধরা পড়ে এগুলো ফেলে দিয়ে গেছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের