নিজস্ব প্রতিনিধি , নদীয়া - ভোটের আবহে চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে। সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার একটি স্কুলে হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের দোতলার চিলেকোঠায়। শনিবার স্কুল ছুটির পরপরই হঠাৎ একটি বোমা ফেটে যায় বলে জানা গেছে। বিকট শব্দে বিদ্যালয় প্রাঙ্গণে থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পর ছাদে উঠে দেখা যায়, চিলেকোঠার অ্যাসবেস্টস ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে পোড়া গন্ধ ছড়িয়ে রয়েছে।
পাশাপাশি আরও একটি অবিস্ফোরিত বোমা পড়ে থাকতে দেখা যায়। দ্রুত স্থানীয়দের পক্ষ থেকে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের পক্ষ থেকে এলাকা ঘিরে ফেলা হয়। কে বা কারা এই বোমা স্কুলের ছাদে মজুত করেছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে, যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, ' সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে আর এই দেখে ভয় পেয়েছে বিজেপি। সেই কারণে ইচ্ছাকৃত ভাবে বিস্ফোরণ করা হয়েছে।'
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের