নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - আদালতে হাজিরা দিতে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক। আদালত চত্বরেই তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
সূত্রের খবর, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় কোচবিহারের সিতাই বিধানসভার গীতালদহে খুন হন তৃণমূল কর্মী আবু মিয়া। সেই মামলায় অভিযুক্তদের তালিকায় নাম জড়ায় নিশীথ প্রামাণিকের। সেই সময় তিনি দিনহাটায় তৃণমূল যুব কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। ওই মামলারই শুনানিতে হাজিরা দিতে এদিন আদালতে যান তিনি।
আদালত থেকে বেরোনোর সময়ই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। নিশীথের গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়। শুধু তাই নয়, কালো পতাকাও প্রদর্শন করা হয়। নিরাপত্তা রক্ষীরা কোনো ক্রমে তাকে সেখান থেকে বার করে নিয়ে যায়।
আদালত থেকে বেরোনোর পর নিশীথ প্রামাণিক অভিযোগ করেন, ' তৃণমূল পরিকল্পিত ভাবে এই বিক্ষোভ দেখিয়েছে। আদালত চত্বরে এই ধরনের ঘটনা ঘটলে বুঝতে হবে বাংলার আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।' যদিও এই ঘটনায় তৃণমূলের দাবি, বিজেপি যেখানে যেখানে যাবে সাধারণ মানুষ এইভাবেই বিক্ষোভ দেখাবে। কয়েকদিন আগে কোচবিহারে এসে শুভেন্দু অধিকারী রোহিঙ্গাদের কথা বলে গেছে আর এরই বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখিয়েছে।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...