নিজস্ব প্রতিনিধি , কলকাতা - লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে ধৃত কলকাতা পুরসভার কাউন্সিলর সুদীপ পোল্লেকে রবিবার আলিপুর আদালতে তোলা হলে উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। আদালতে আনার সময় তাঁকে লক্ষ্য করে জুতো ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ। পাশাপাশি তাঁকে ঘিরে ওঠে ‘চোর’ স্লোগানও। মুহূর্তের মধ্যেই আদালত চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর সুদীপ পোল্লে ১৬ নম্বর বোরোর চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে রয়েছেন। এলাকায় যথেষ্ট প্রভাবশালী মুখ হিসেবেই পরিচিত তিনি। সম্প্রতি বেহালার শীলপাড়া এলাকার এক ব্যবসায়ী ঠাকুরপুকুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে দাবি করা হয়েছে, বিভিন্ন সময়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। টাকা না দিলে মারধর এবং দোকান ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তের পর অভিযোগের প্রাথমিক সত্যতা মেলার ভিত্তিতে সুদীপ পোল্লেকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রের খবর। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি ও তোলাবাজি ইস্যুতে কড়া বার্তা দিয়েছে প্রশাসন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে পদক্ষেপের ঘটনাও সামনে এসেছে। সেই আবহেই এবার গ্রেপ্তার হলেন কলকাতা পুরসভার এক কাউন্সিলর।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের