নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - গত কয়েকদিন ধরেই বোমাতঙ্কের ঘটনায় বিধ্বস্ত রাজ্য। আদালতগুলির পর এবার ব্যারাকপুর হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক। ওই পোস্ট অফিসের এক আধিকারিকের তরফে প্রথমে বিষয়টি সামনে এলেই ব্যাপক আতঙ্ক ছড়ায় বাকি কর্মীদের মধ্যে। ঘটনার খবর পাওয়ার পরই তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।

সূত্রের খবর , সকালে এক আধিকারিক এসেই সকলকে বেরিয়ে যেতে বলেন। ইমেল মারফত বোমাতঙ্কের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব স্কোয়াড। খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় ব্যারাকপুর থানার শীর্ষ আধিকারিকরা। শুরু হয় তল্লাশি অভিযান। পুরো জায়গাটি ঘিরে দেওয়া হয়। যদিও পুরো পোস্ট অফিস তল্লাশি করেও কোনো বোমা উদ্ধার করা যায়নি। তবে আতঙ্কের জেরে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সাধারণ মানুষকে সেখানে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জানানো হয়েছে। যথেষ্ট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা এলাকায়।

ডিসি সেন্ট্রাল ইন্দ্রপদন ঝা জানিয়েছেন , "কলকাতায় একটা ইমেল আসে যেখানে লেখা ছিল এমন পোস্ট অফিসগুলোতে বোমা থাকতে পারে। যেন সব কর্মচারীদের সাবধান করে দেওয়া হয়। ব্যারাকপুর হেড পোস্ট অফিসে কোনো ইমেল আসেনি। তবে আধিকারিকদের সাবধান করে দেওয়া হয়েছে। আমরা পুরো জায়গাটি ঘিরে রেখেছি। আতঙ্কের কিছু নেই। অনেক পুলিশ বাহিনী দেওয়া হয়েছে। কেউ অযথা আতঙ্কের পরিবেশ ছড়াবেন না। আমরা এটা নিয়ে তদন্ত করব। তবে এরপর পোস্ট অফিসের কাজ কিভাবে স্বাভাবিক হবে সেটা পোস্ট অফিসের কর্তারা জানেন।"

পোস্ট অফিসের এক মহিলা পোস্টাল এজেন্ট জানিয়েছেন , "প্রথমে ভাবলাম কোনো মিটিং আছে তাই বাইরে যেতে হচ্ছে। তবে পরে শুনলাম এমন ইমেল এসেছে যে বোমা আছে। এরপর।অফিসে তালা লাগিয়ে দিল। তারপর দেখলাম পুলিশ এসে তল্লাশি শুরু করেছে।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের