নিজস্ব প্রতিনিধি , বীরভূম - সমাজের প্রান্তিক মানুষের সহায়তায় বিশেষ কর্মসূচি নিল ময়ূরেশ্বর থানা। সোমবার মাহান্তপাড়া আদিবাসী পাড়ায় পৌঁছে পুলিশ-প্রশাসন দেখাল মানবিকতার অন্য উদাহরণ। শীতের শুরুতে এই তৎপরতা ইতিমধ্যেই এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন বহু পরিবারকে শীতবস্ত্র দেওয়ার পাশাপাশি শিশু, বয়স্কদের জন্য পরিবেশিত হয় দুপুরের খাবার। অনুষ্ঠান শেষে ছোটদের সঙ্গে সময় কাটান কর্তব্যরত কর্মীরা। ময়ূরেশ্বর থানার বর্তমান ওসি দুস্থ শিশুদের পড়াশোনার জন্য থানার মধ্যেই বিশেষ ক্লাসের ব্যবস্থা করেন। এমনকি উৎসবের সময় বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো উদ্যোগও নেন তিনি।

মাহান্তপাড়ার এক বাসিন্দা জানান, 'শীত এলে আমাদের অনেক পরিবারই সমস্যায় পড়ে। আজ পুলিশ হাতে করে শীতের পোশাক দিল, এটা আমাদের কাছে খুব বড় সাহায্য। শুধু জিনিস দিয়ে যাওয়া নয়, ওনারা আমাদের সঙ্গে বসে খাবারও খেলেন। এরকম ব্যবহার আগে দেখিনি। মনে হচ্ছে, আমরা সত্যিই সমাজের অংশ'।
অনুষ্ঠান শেষে ময়ূরেশ্বর থানার ওসি জানান, 'পুলিশের কাজ শুধু অপরাধ দমন করা নয়, সমাজের প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। আদিবাসী, পিছিয়ে পড়া পরিবারের বাচ্চাদের জন্য কিছু করতে পারলে তা আমাদের আনন্দ দেয়। এই ধরনের কর্মসূচি আগামী দিনেও চলবে। সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করছি যাতে প্রত্যেকে অনুভব করেন, পুলিশ তাঁদের নিজেদেরই লোক'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের